সরকারের ১২ বছর চলে গেল, বিএনপির আন্দোলন কোন বছর: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২১, ১৪:২৮আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ১৪:২৮

গণ-অভ্যুত্থানের ঘটানোর মতো বস্তুগত দিক বা বাস্তব পরিস্থিতি এখন দেশে বিরাজমান নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের শপথের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘দেখতে দেখতে সরকারের ১২ বছর চলে গেল। কিন্তু আন্দোলন হবে কোন বছর। জনগণও এখন তাদের আন্দোলনের কথা শুনলে হাসে।’ নতুন বছরে বিএনপিকে ইতিবাচক ও কল্যাণের রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান তিনি।

আজ শনিবার (২ জানুয়ারি) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘নতুন বছরে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে অধিকতর সুগঠিত এবং স্মার্ট একটা দল হিসেবে গড়ে তোলা হবে। দলের অভ্যন্তরে শৃঙ্খলা আরও মজবুত করা হবে। সারাদেশে যে সব জেলা ও মহানগরে কমিটি হয়নি সেসব এলাকায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। বিতর্কিতরা যাতে দলের নেতৃত্বে আসতে না পারে সে বিষয়ে দল সচেষ্ঠ থাকবে।’

আওয়ামী লীগ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারকে অব্যাহত সহযোগিতার পাশাপাশি আরও জনঘনিষ্ঠ এবং জনকল্যাণমূলক রাজনীতিতে নিয়োজিত থাকবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। 

/এমএইচবি/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী