ছাত্রলীগের বৈঠকে মুখোমুখি দুই গ্রুপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২১, ০১:২৯আপডেট : ১৬ মার্চ ২০২১, ০১:২৯

মুজিববর্ষ উদযাপনের প্রস্তুতি সভায় সম্মেলন ইস্যুতে ছাত্রলীগের দুই অংশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং বিশৃঙ্খলা হয়েছে। ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য মন্তব্যের বিপরীতে কয়েকজন নেতা সম্মেলনের দাবি করলে এই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।

সোমবার ( ১৫ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বৈঠকে বসে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। বৈঠকে সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বক্তব্য দেন।

বৈঠকসূত্র জানায়, সভাপতি আল নাহিয়ান তার বক্তব্যে ছাত্রলীগের সম্মেলন নিয়ে ফেসবুকসহ সামাজিক মাধ্যমে লেখালেখি করা এবং গুজব সৃষ্টি করায় সংগঠনের ভাবমূর্তি ক্ষতি হয় বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মেশকাত হোসেন বলেন, মাঠের নেতাকর্মীরা সম্মেলন চান। সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা সাপেক্ষে তিনি সভাপতি ও সাধারণ সম্পাদককে সম্মেলন দেওয়ার দাবি জানান। এরপরে সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য তার বক্তব্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্মেলন নিয়ে লেখালেখি করার সমালোচনা করেন।

তখন যুগ্ম-সাধারণ সম্পাদক আল ইমরান বলেন, এসব আলোচনা বাদ দিয়ে আজকের মূল এজেন্ডা নিয়ে আলোচনা হোক। তখন সাধারণ সম্পাদকের সমর্থক দুই সহ-সভাপতি রাকিবুল হোসেন নোবেল এবং সাগর হোসেন সোহাগ আল ইমরানের বক্তব্যের প্রতিবাদ জানান। এমনকি সাধারণ সম্পাদকের বক্তব্যের বিপরীতে কথা বলায় আল ইমরানের দিকে তেড়ে যান তারা। যেসব নেতা সম্মেলন চান তারা আল ইমরানের পক্ষে অবস্থান নেন।

দুপক্ষের মধ্যে হইচই শুরু হয় এবং একে অপরের ওপর হাত তোলার ঘটনাও ঘটে। তবে উপস্থিত অন্যান্য নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মুজিববর্ষ উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু হয়।

/এমএইচবি/এমআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের