নেতাকর্মীদের সতর্ক করলেন ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২১, ১৫:২৯আপডেট : ২২ মার্চ ২০২১, ১৬:০৫

দলীয় শৃঙ্খলা কঠোরভাবে অনুসরণের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় শৃঙ্খলার বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে। শৃঙ্খলা না মানলে যত বড় নেতা বা জনপ্রতিনিধি হোন না কেন, দল কাউকে ছাড় দেবে না। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা শেষে দলের কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে।’

ওবায়দুল কাদের আজ সোমবার (২২ মার্চ) নওগাঁ জেলার পোরশা উপজেলার দলীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।

বিভিন্ন নির্বাচনি প্রচারণা ও দলীয় কার্যক্রমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘খেয়াল-খুশিমতো কথা বলা এবং অরাজনৈতিক বক্তব্য দল ও সরকারের অর্জনকে প্রশ্নবিদ্ধ করে। কথাবার্তায় দলের শৃঙ্খলার বিষয়টি মাথায় রাখতে হবে। কারও ব্যক্তিগত অনিয়মের দায় দল বহন করবে না।’ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা মেনে দলের মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

উসকানি দিচ্ছে বিএনপি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। আর তাদের উসকানি ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে বিএনপি। স্বাধীনতাকে অর্থবহ করতে হলে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতেই হবে। এসব অপশক্তির বিরুদ্ধে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখনও বাতাসে ষড়যন্ত্রের গন্ধ শোনা যাচ্ছে। এখনও কাল নাগিনীর বিষাক্ত ছোবল ও উগ্র সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হচ্ছে। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কোনও বিকল্প নেই।’

ত্যাগী কর্মীদের মূল্যায়ন

ওবায়দুল কাদের দলের কমিটি গঠনের ক্ষেত্রে নিবেদিতপ্রাণ ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার নির্দেশ দিয়ে বলেন, ‘বিতর্কিত ব্যক্তি ও বসন্তের কোকিলদের দলে আনা যাবে না। দলের দুঃসময়ে এদের কেউ পাশে থাকবে না। পক্ষান্তরে ত্যাগীরাই দলকে আঁকড়ে ধরে থাকবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই পুরো জাতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে পারছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ যখন বিদেশি সরকার প্রধানদের প্রশংসায় ভাসছে, তখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় নির্লজ্জ মিথ্যাচারে নেমেছে বিএনপি।’

তিনি জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে জন্মশতবার্ষিকী বাস্তবায়ন বিষয়ক জাতীয় কমিটির বছরব্যাপী ঘোষিত কর্মসূচির সঙ্গে সমন্বয় করে দলীয় কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচি পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

নওগাঁ জেলার পোরশা উপজেলা সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে  মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কার্যকরী সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল মালেক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ও আনোয়ার হোসেন হেলালসহ স্থানীয় নেতারা।

 

/এমএইচবি/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম