আব্দুল মতিন খসরু লাইফ সাপোর্টে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২১, ১৬:২১আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৬:৫৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সরকারি দলের এমপি অ্যাডভোকেট আবদুল মতিন খসরুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। খসরুর একান্ত সহকারী অ্যাডভোকেট মহিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার দুপুরে (১৩ এপ্রিল) মহিন বলেন, উনাকে আজ সকালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। উনার অবস্থা সংকটাপন্ন।

সাবেক আইনমন্ত্রী মতিন খসরু গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে সুপ্রিম কোর্ট বারের সভাপতি নির্বাচিত হন। নির্বাচনের পর গত ১৫ মার্চ তিনি করোনা টেস্ট করান। পজিটিভ আসার পর ১৬ মার্চ সিএমএইচে ভর্তি হন।

পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে অবনতি হওয়ায় তাকে ফের আইসিইউতে নেওয়া হয়।

আবদুল মতিন খসরু কুমিল্লা-৫ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। এরমধ্যে ৭ম সংসদে (১৯৯৬-২০০১) আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমান সংসদে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে রয়েছেন।

/ইএইচএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান