আড়িয়াল বিলে কৃষকের ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২১, ১৪:০০আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৪:০০

মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে কৃষক আবুল ব্যাপারীর জমির ধান কেটে কার্যক্রমের শুভ সূচনা করেছে স্বেচ্ছাসেবক লীগ। তারা শুক্রবার (২৩ এপ্রিল) সকালে কৃষক আবুল ব্যাপারীর ৬ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ধান কাটা কর্মসূচিতে অংশ নেন।

কৃষকের ধান কেটে দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা এ সময় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে করোনায় ঘরবন্দি কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। যেকোনও দুর্যোগ-দুর্বিপাকে স্বেচ্ছাসেবক লীগ মানবিক সেবা নিয়ে মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনায় ঘরবন্দি কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করার লক্ষ্যে মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে ধান কাটা কর্মসূচির সূচনা করা হয়েছে। সারাদেশে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা অসহায় কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে প্রস্তুত রয়েছেন।’

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, কাজী মোয়াজ্জেম হোসেন, বাণিজ্যবিষয়ক সম্পাদক আনোয়ারুল আজিম সাদেক, মহিলা সম্পাদক সালমা হাই টুনি, উপ-ধর্মবিষয়ক সম্পাদক শ্যামল গোস্বামী, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন বাবর, মুন্সি নজরুল ইসলাম, মো. ফয়সাল, আবু জাফর, কামাল হোসেন রাকিব, সদস্য ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ইসহাক, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিশাদ শিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শামীম চৌধুরী চঞ্চলসহ স্থানীয় বিভিন্ন উপজেলা পৌরসভা ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে