৬ দফা বাঙালির মুক্তির পথ দেখিয়েছে: আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২১, ১৫:৪৯আপডেট : ০৬ জুন ২০২১, ১৫:৪৯

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ‘ঐতিহাসিক ৬ দফা বাঙালির মুক্তির পথ দেখিয়েছে। ছয় দফা ছিল বাংলার মুক্তির সনদ। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রবিবার (৬ জুন) দেওয়া এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ‘৬ দফার ফল স্বরুপ ধাপে ধাপে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তি সংগ্রামের মাধ্যমে আমরা ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি।’ তিনি বলেন, ‘সৃষ্টির শুরু থেকে পাকিস্তানের জনসংখ্যার শতকরা ৫৬ জন ছিল বাঙালি। তারা কোনোদিন তাদের স্বাধীকার ভোগ করতে পারেনি। এক ধরনের ঔপনিবেশিক শাসন ও শোষণ পূর্ব বাংলার ওপর চাপিয়ে রাখা হয়েছিল। শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য বলেন, ‘তাদের শোষণকে অনুধাবন ও চিহ্নিত করে এই দুঃশাসন থেকে মুক্তির দিশারি হিসেবে ৬ দফা দাবি প্রণয়ন করে জনগণের সামনে বাংলার মানুষের মুক্তির সনদ হিসেবে উপস্থাপন করেছিলেন বঙ্গবন্ধু। নিজেদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়েছে।’ ৭ জুন মুক্তির সনদ দাবি আদায়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

/পিএইচসি/আইএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ