আমির হোসেন আমুকে ইসির শোকজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ১৭:২৫

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঝালকাঠি-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বর্ষীয়ান রাজনীতিক আমির হোসেন আমুকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৫ ডিসেম্বর বিকাল ৩টায় নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে বর্তমান একাদশ সংসদের এই এমপিকে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ঝালকাঠি জেলা পাকহানাদার মুক্ত দিবস’ উদযাপন উপলক্ষে নলছিটি উপজেলা পরিষদ হলরুমে ৮ ডিসেম্বর সকালে এবং ঝালকাঠি পৌরসভাস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিকালে সভার আয়োজন করা হয়। যেখানে আসন্ন নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী আমির হোসেন আমুকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার জন্য শিল্পমন্ত্রীর সহকারী একান্ত সচিব এফ এম মাহমুদ (কিরন) স্বাক্ষরিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে একটি ভ্রমণসূচি জারি করা হয়।

উল্লেখিত ভ্রমণসূচির পরিপ্রেক্ষিতে ঝালকাঠির জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আমির হোসেন আমুকে জানিয়েছিলেন যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের একজন মনোনীত প্রার্থী। অধিক সংখ্যক মানুষের উপস্থিতিতে আলোচনা সভা হলে তা জনসভায় পরিণত হতে পারে এবং ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর লঙ্ঘন হতে পারে। আচরণবিধি লঙ্ঘন না হলেও এ ধরনের জনসমাগম গণমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এরপরও তিনি জনসভায় বক্তৃতা দিয়েছেন এবং তার পক্ষে ভোট চেয়েছেন, যার ভিডিও এবং স্থিরচিত্র বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে।

ইসির সংবাদ বিজ্ঞপ্তি

উল্লিখিত কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮’ এর পরিপন্থী। আচরণ বিধিমালার বর্ণিত বিধান লংঘনের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১৫ অনুযায়ী প্রার্থীর প্রার্থিতা বাতিলের বিধান রয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমির হোসেন আমুকে ইতোপূর্বে অবহিত করা সত্ত্বেও ভোটগ্রহণের জন্য নির্ধারিত তারিখের তিন সপ্তাহের আগে নির্বাচনি প্রচারণাসহ আচরণবিধি পরিপন্থী কার্যক্রমের জন্য কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না, সে বিষয়ে নির্বাচন কমিশনে (কক্ষ নং-৩১৪, নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা) ১৫ ডিসেম্বর বিকাল ৩টায় ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম