গণতন্ত্র বিনষ্টের কুশীলব বিএনপি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২১, ১৩:২৮আপডেট : ১৮ জুন ২০২১, ১৭:৩০

বিএনপি দেশের গণতান্ত্রিক, প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব ও কারিগর বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৮ জুন) সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।

বিএনপির হত্যা, খুন ও সন্ত্রাসের রাজনীতি দেশকে পিছিয়ে দিয়েছিল মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ গতবারের চেয়ে সাত ধাপ এগিয়েছে।’

সাম্প্রদায়িক ও সহিংসতার পৃষ্ঠপোষক বিএনপি’র হাতে এ দেশ ও দেশের মানুষ নিরাপদ নয় অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে, লাশের পাহাড় হবে। প্রতিশোধপ্রবণ ওই দল ক্ষমতা পেলে দেশে রক্তের বন্যা বইয়ে দেবে।’ বিএনপির রাজনীতি ভাইরাসের চেয়েও ভয়ংকর বলে তিনি মন্তব্য করেন।

আওয়ামী লীগের জন্য এখন করোনা ও  উগ্র সাম্প্রদায়িকতা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে সেতুমন্ত্রী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘করোনা প্রতিরোধের পাশাপাশি উগ্র সাম্প্রদায়িকতা মোকাবিলা করতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যেখানে সাংগঠনিক সমস্যা আছে সেখানে স্ব-স্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আওয়ামী লীগের যেসব কমিটি ইতোমধ্যে গঠিত হয়েছে, সেসব কমিটি নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে ধানমন্ডির দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিতে পারবেন।’

 

/ইএইচএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি