খালেদা জিয়া কোন দেশে যেতে চান ফখরুল তা বলছেন না: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২১, ১৯:৩৩আপডেট : ১৮ জুন ২০২১, ১৯:৫৬

খালেদা জিয়াকে কোন দেশে চিকিৎসার জন্য নিয়ে যেতে চান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তা বলছেন না বলে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘ম্যাডাম খালেদা জিয়ার চিকিৎসকরা কিন্তু একবারও বলছেন না যে উনার পার্টিকুলার এই রোগের জন্য এই দেশে এই ডাক্তারের চিকিৎসা নিতে হবে। তারা বলছেন না, অথচ বলছেন মির্জা ফখরুল সাহেব। আমাদের দেশে চিকিৎসা সম্ভব না হলে কেউ ভারতে যায়, ব্যাংকক যায়, সিঙ্গাপুর যায়। কিন্তু উনি কোন দেশে যেতে চান সেটা কি বলেছেন? তা বলেন না।’

শুক্রবার (১৮ জুন) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ‘৯৫ ফাউন্ডেশন কাজিপুর’ আয়োজিত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপির রাজনীতি এখন খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে ঘুরপাক খাচ্ছে। মির্জা ফখরুল ইসলামের কথা শুনে মনে হয়, উনি বোধহয় খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের চেয়ারম্যান। উনি বোধহয় বড় চিকিৎসক।’

মাহবুব উল আলম হানিফ অভিযোগ করে বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা তাদের কাছে মুখ্য নয়, চিকিৎসা নিয়ে তাদের নাটক করা, স্ট্যান্ডবাজি করা, রাজনীতি করা তাদের মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে।’

তিনি বলেন, ‘আমরা বহুবার বলেছি খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তার সুচিকিৎসা হোক। সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। এটা আমরা চাই, প্রত্যাশা করি।’

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, ‘৯৫ ফাউন্ডেশন কাজিপুরের’ সভাপতি প্রকৌশলী মো. আবু রায়হান।

/এসএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের