‘ষড়যন্ত্র করে আ.লীগকে মাটি ও মানুষ থেকে বিচ্ছিন্ন করা যাবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২১, ১২:৩৫আপডেট : ২৩ জুন ২০২১, ১২:৩৫

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে প্রোথিত। কোনও ষড়যন্ত্র দলটিকে দেশের মাটি ও মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।

বুধবার (২৩ জুন) ধানমন্ডির ৩২ নম্বরে দলটির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ জনগণের সঙ্গে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনও ষড়যন্ত্র ও শত্রু আমাদের বাংলাদেশের মাটি এবং মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।’

তিনি বলেন, আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে প্রোথিত। শত ষড়যন্ত্র আওয়ামী লীগকে মাটি ও মানুষ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা আমরা সেই ঐতিহ্য বহন করছি। সংগ্রাম, সাফল্য, গৌরবের, অর্জনের, উন্নয়নের ঐতিহ্য অব্যাহত থাকবে।

দলে অনুপ্রবেশ কমেছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অনুপ্রবেশ যেটা ছিলো, সেটা অনেক বন্ধ হয়েছে। ভবিষ্যতে এই ব্যাপারে আরও সতর্ক থাকবো। আজকে দিনে এসব বিষয়গুলো না এনে, প্রথমে যা বললাম সেটা নিয়ে আপনারা মনোযোগ রাখবেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গিকার প্রসঙ্গে তিনি বলেন, আজকের অঙ্গিকার মুক্তিযুদ্ধের চেতনায় সাম্প্রদায়িক বটবৃক্ষকে মূলোৎপাটন করে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার ভোরে ধানমণ্ডির ৩২ নম্বরে আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল নয়টার পরে দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

/পিএইচসি/এনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে