বিরোধী দল হিসেবে বিএনপি শক্তিশালী হোক চান ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২১, ১৪:৫৭আপডেট : ২৮ জুন ২০২১, ১৪:৫৭

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিরোধীদল হিসেবে বিএনপি শক্তিশালী হোক তা চাই। কোমরভাঙ্গা, মেরুদণ্ডহীন এবং সিদ্ধান্তহীনতায় ভোগা কোনও দল বিরোধীদল হিসেবে সফল হতে পারে না। বিরোধীদল শক্তিশালী এবং দায়িত্বশীল হলে গণতন্ত্র বিকাশের পথ অধিকতর মসৃণ হয়। 

জনগণ জেগে উঠলে নাকি  আওয়ামী লীগ পালানোর পথ খুঁজে পাবে না‑ বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে  সোমবার (২৮ জুন) সচিবালয়ে নিজ মন্ত্রণালয় থেকে  ব্রিফিংয়ে ওবায়দুল কাদের একথা বলেন।

বিএনপির এতো শক্তি ও জনসমর্থন থাকলে ভোটের দিন দুপুরে কেন নির্বাচন থেকে সরে যায়‑ ওবায়দুল কাদের সেই প্রশ্নও তোলেন। তিনি বলেন,  তাহলে আন্দোলনের বারবার ঘোষণা দিয়ে নিজ দলের নেতাকর্মীদেরও কেনো মাঠে নামাতে পারে না বিএনপি? 

তিনি আরও বলেন, মাটি ও মানুষের আস্থার ঠিকানা আওয়ামী লীগ। পালানোর দল নয়। আওয়ামী লীগের শিকড় এদেশের মাটির অনেক গভীরে। 

ওবায়দুল কাদের বলেন, এদেশের সকল অর্জন এবং মানুষের সুখ-দুঃখের সাথে রয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা‑ তাই পালানো যাদের  স্বভাব তারাই পালানোর কথা ভাবে ও বলে।

জনগণের সম্পদ লুন্ঠনকারী বিএনপি পলায়নপরতার রাজনীতিতে অভ্যস্ত দাবি করে  ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি ভুলে গেছেন তাদের কোন নেতা মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়েছে, তা দেশের মানুষ ভালো করেই জানে। বড় বড় কথা না বলে সাহস থাকলে সেই দুর্নীতিবাজ নেতাকে বিদেশ থেকে ফিরিয়ে আনুন। 

জনগণের জেগে উঠার কথা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জনগণ জেগে উঠেছে বলেই বিএনপির মুখোশ উন্মোচিত হয়েছে এবং সাম্প্রতিক নির্বাচনগুলোতে বিএনপির ভরাডুবি ঘটেছে। 

বিএনপির অপরাজনীতি এখন মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে তাই দেশের মানুষ এখন আর তাদের বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপির শক্তি হলো রং-বেরঙের রঙিন মুখোশে তাদের ভিতরের মুখচ্ছবি কুৎসিত কালো এবং দেশবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির সাথে যোগসাজশ করে নৈরাজ্য সৃষ্টি করা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  বলেন, জনগনই আওয়ামী লীগের শক্তি এবং ঠিকানা।

এর আগে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

/পিএইচসি/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী