মৌলবাদীরা পাকিস্তানি, তালেবানের বন্ধু: ছাত্রলীগ সভাপতি 

ঢাবি প্রতিনিধি 
১৮ আগস্ট ২০২১, ১৫:০৫আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৫:১৬

মৌলবাদীরা বাংলাদেশের কেউ নয়। এরা পাকিস্তানি, তালেবানের বন্ধু বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়। 

বুধবার (১৮ আগস্ট) সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে কালো পতাকা মিছিল ও একমিনিট নীরবতা পালন অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

মধুর ক্যান্টিনে একমিনিট নীরবতা পালন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। 

সমাবেশে আল নাহিয়ান খান জয় বলেন, ‘২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপির শাসনামলে জেএমবি জঙ্গি গোষ্ঠী সারাদেশে একযোগে হামলা চালিয়েছিল। সেই সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিলের একটাই উদ্দেশ্য, মৌলবাদকে ধিক্কার জানানো। এরা বাংলাদেশের কেউ নয়। এরা পাকিস্তানি, তালেবানের বন্ধু। আগস্ট মাস সারা বিশ্বে একটি কলঙ্কজনক অধ্যায়।’ 

এসময় তিনি ড. আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা জানি শিক্ষক মানুষ গড়ার কারিগর।  কিন্তু যে শিক্ষক বাসায় মদের আসর জমিয়ে স্ত্রী-কন্যা নিয়ে বসে থাকে, জঙ্গি গোষ্ঠী; মৌলবাদী ও জাতির পিতার হত্যাকারীদের পাশে থাকে, তাদের আমরা শ্রদ্ধা করতে পারি না’। 

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘১৯৭৫ সালের পর থেকে আমরা দেখেছি এই আগস্ট মাস আসলেই স্বাধীনতা বিরোধী, রাষ্ট্রদ্রোহী ও বিদেশি এজেন্টদের তৎপরতা অনেকাংশে বেড়ে যায়। 

‘২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার সঙ্গে জড়িতদের নির্মূল করার জন্য তৎকালীন প্রশাসন কোনও পদক্ষেপ নেয়নি। তৎকালীন প্রশাসন বাংলা ভাইকে মিডিয়ার সৃষ্টি বলে হাস্যরস করেছিল। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের মাটি থেকে জঙ্গি গোষ্ঠীর মূলোৎপাটন সম্ভব হয়েছিল।’ 

/এনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের