জাতির পিতাকে হত্যার মূল পরিকল্পনাকারী খুনি জিয়া: নানক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ২২:১৪আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২২:৩৭

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জেনারেল জিয়া বঙ্গব্ন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এটি দিবালোকের মতো সত্য। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, তখন কোথায় ছিলেন সেনাবাহিনী প্রধান? কোথায় ছিলেন সেনাবাহিনীর উপ-প্রধান জিয়াউর রহমান? সেদিন সেই আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি আর পাকিস্তানি আইএসআইয়ের মদতে এ দেশের কিছু খুনিকে ভাড়া করে হত্যাকাণ্ড চালিয়েছিল বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গের ওপর। তাই বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের মূল ষড়যন্ত্রকারী জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চাই।’

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা ও ১৫ই আগস্টের সব শহীদের স্মরণে  আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ দাবি করেন জাহাঙ্গীর কবির নানক।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, ‘খুনি জিয়ার মরণোত্তর বিচার আমরা এই বাংলায় কার্যকর করবোই। আমাদের সন্তানদের জন্য, আগামী দিনে যারা বাংলাদেশ বিনির্মাণ করবে, তাদের জন্য ১৫ আগস্টের মাস্টারমাইন্ডদের মুখোশ উন্মোচন করতেই হবে, শেখ হাসিনার নেতৃত্বে করবোই, ইনশাআল্লাহ।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘খুনি জিয়ার বিচার কার্যকর করাই আমার শপথ ও অঙ্গীকার।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। এছাড়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবি’র প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নূরুল হুদা।

/পিএইচসি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ