অতি আপনজন হতে চাওয়ার কোনও প্রয়োজন নেই: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২১, ১৬:৩৮আপডেট : ২৫ আগস্ট ২০২১, ১৭:৫২

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অনেকেই এখন নব্য আওয়ামী লীগার সেজেছে। কথায় কথায় তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পক্ষে কথা বলে। স্লোগান দেয়। প্রশংসা করে। আমি জানতে চাই, এটা কি তাদের মনের কথা? আমি বলতে চাই, অতি আপনজন সাজার কোনও প্রয়োজন নেই।’

বুধবার (২৫ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. খাইরুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ওবায়দুল কাদের বলেন, ‘১৫ আগস্টের আগে নব্য আওয়ামী লীগারদের অনেকেই মুজিব কোট পরতো। কিন্তু ১৫ আগস্টের পর তাদের অনেকেই মুজিব কোট লুকানোর চেষ্টায় ছিল।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনি মোশতাকের চোখের জলের কথা জাতি এখনও ভুলে যায়নি।’

সেতুমন্ত্রী বলেন, ‘আজ ভয় হয় যখন দেখি সচিবালয়ের চারদিকে বিলবোর্ড, পোস্টারে আকাশ ঢেকে যায়। কারণ, ১৫ আগস্টের আগেও অনেকে দলে দলে ফুল ও মিছিল নিয়ে এসেছে। শেখ হাসিনার সরকার চায় স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতা।’

সরকারি কর্মকর্তা বা প্রশাসকদের সঙ্গে রাজনীতিকদের একটা সুসম্পর্ক থাকতে হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনীতিকরা সিদ্ধান্ত দেবেন আর তা বাস্তবায়ন করবেন সরকারি কর্মকর্তারা।’

/পিএইচসি/আইএ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের