শিগগিরই ২১ আগস্ট মামলার রায় কার্যকর হবে, আশা অ্যাড. কামরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২১, ১৩:৩৭ আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১৩:৩৭

বর্তমান সরকারের আমলেই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় কার্যকর করা হবে- এমনটা আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সদস্য ও সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ওই হামলায় নিহত পরিবারের সদস্যদের কেন্দ্রীয় সংগঠন ‘২১ আগস্ট বাংলাদেশ’।

তিনি আরও বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতে রায় পেয়েছি। এখন মামলাটি হাইকোর্টে শুনানির অপেক্ষায় আছে। হাইকোর্টে মামলা শুনতে পেপারবুক তৈরি করতে হয়। সে কাজও শেষ হয়েছে। এখন মামলাটি দ্রুত সময়ের মধ্যে শুনানিতে উঠবে। তারপর আপিল বিভাগে যাবে। আপিল বিভাগে রায় হলে তা কার্যকর করা হবে। আমি আশা রাখি, বর্তমান সরকারের মেয়াদেই এ মামলার রায় কার্যকর করা হবে।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দেশে সব দলের সঙ্গে আলোচনা চলে, কিন্তু বিএনপি-জামায়াতের সঙ্গে না। এরা আমাদের বঙ্গবন্ধুকে হত্যা করেছে। এখনও আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালাচ্ছে। তাই এই অপশক্তিকে রাজনীতি থেকে বিদায় করতে হবে। এদের সাথে কোনও আপস চলবে না।

এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে ‘বিএনপি-জামায়াতের অপশক্তির বিরুদ্ধে’ রুখে দাঁড়ানোর এবং তাদের প্রতিহত করার  আহ্বান জানান।

২১ আগস্ট বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ প্রমুখ।

/বিআই/ইউএস/
টাইমলাইন: ২১ আগস্ট
২৭ আগস্ট ২০২১, ১৩:৩৭
শিগগিরই ২১ আগস্ট মামলার রায় কার্যকর হবে, আশা অ্যাড. কামরুলের
২১ আগস্ট ২০২১, ০০:০১
সম্পর্কিত
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
৫ আগস্টের পর তৃতীয়বারের মতো গ্রেফতার হলেন এই আ.লীগ নেতা
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯, শীর্ষে মিরপুর
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী