উন্নত চিকিৎসার জন্য দিল্লি গেলেন তোফায়েল আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩২আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩২

উন্নত চিকিৎসার জন্য দিল্লি গেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে তাকে নিয়ে দিল্লির পথে রওনা হয় একটি এয়ার অ্যাম্বুলেন্স। তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে ডা. তৌহিদুজ্জামান জানান, স্কয়ার হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে তোফায়েল আহমেদকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শরীরের অবস্থা আগের চেয়ে ভালো বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, উনি (তোফায়েল আহমেদ) হাতে শক্তি একটু কম পাচ্ছেন। উন্নত চিকিৎসা ও চেকআপের জন্য তাকে দিল্লি নেওয়া হচ্ছে।

এদিকে ভোলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস বলেন, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ হঠাৎ অসুস্থ বোধ করায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারত নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার তার যাওয়ার কথা থাকলেও যাওয়া হয়নি। তার সঙ্গে ছেলে মইনুল হোসেন বিপ্লব দিল্লি যাচ্ছেন বলেও জানান তিনি।

তোফায়েল আহমেদকে দিল্লির মেডান্টা হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের কার্ডিওলজিস্ট ডা. তৌহিদুজ্জমান।

৭৭ বছর বয়সী রাজনীতিবিদ তোফায়েল আহমেদ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী