‘শেখ হাসিনা শুধু বাংলাদেশের নয়, বিশ্বসভায়ও একজন শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:০১

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশে নয়, বিশ্বসভায়ও একজন শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। তার নেতৃত্ব, উন্নয়ন, মানবিকতা সারা বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত। বাংলাদেশকে একটি সমৃদ্ধ দেশে রূপান্তরিত করতে শেখ হাসিনার বিকল্প নেই। 

বুধবার (৮ আগস্ট) বিকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে এক পথসভায় পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। এ সময় হাজারও মানুষ ফুল দিয়ে তাকে বরণ করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের যতো উন্নয়ন হয়েছে সব প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। আমাদের প্রধানমন্ত্রীর কথা স্মরণ রাখতে হবে। তার প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে হবে। জনগণের উপকারের জন্য সরকার সকল উন্নয়ন করবে।

তিনি বলেন, ‘আমি কাজের মানুষ, কাজ করতে চাই, আমার কাজই আপনাদের সেবা করা, দেশের সেবা করা। এখন সারাদেশের উন্নয়নের পাশাপাশি সুনামগঞ্জের পুরো জেলায় বিভিন্ন উন্নয়ন হচ্ছে। আরও উন্নয়ন হবে। এক কথায় জনগণের উন্নয়ন হয়, এমন সব কাজ আমরা করবো। আপনারা প্রধানমন্ত্রীর ওপর ভরসা রাখুন।’

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, পশ্চিম পাগলা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক, সাবেক চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মনসুর আলম সুজন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদারসহ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। খবর বাসস

/ইউএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম