৯ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী যারা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৮

দেশের বিভিন্ন জেলার ৯টি উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ শনিবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। 

পরে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। 

তালিকা অনুযায়ী নয়টি উপজেলা ছাড়াও একটি পৌরসভা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করা হয়। 

নির্বাচনে যশোরের সদর উপজেলায় মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, বাগেরহাটের কচুয়া উপজেলায় নাজমা সারোয়ার, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মো. শামছুল ইসলাম ভূঁইয়া, নরসিংদীর সদর উপজেলায় আফতাব উদ্দিন ভূঞা, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মো. রফিকুল হাসান শিবলী, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা মো. রাব্বানী জব্বার, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভানু লাল রায়, চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নাসরিন জাহান চৌধুরী ও ফেনী সদর উপজেলায় শুসেন চন্দ্র শীল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। 

এ ছাড়া রাজশাহীর গোদাগাড়ী পৌরসভায় মো. অয়েজ উদ্দিন বিশ্বাস ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর পদে মো. জিয়াউল হক নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। 

/পিএইচসি/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম