বিএনপির মৌলিক ধর্মই মিথ্যাচার: শ ম রেজাউল করিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ১৩:৩০আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৩:৩০

বিদেশে বসে যারা দেশের বিরুদ্ধে অপপ্রচার করে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তাদের স্বরূপ গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘বিএনপির মৌলিক ধর্মই হচ্ছে মিথ্যাচার এবং স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসন করা। তারা স্বাধীনতাবিরোধীদের রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করেছে। সংবিধান সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতি চালু করেছে। বিএনপিই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছে। সম্প্রতি তারা প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকালেও উশৃঙ্খলতা দেখিয়েছে।’

বুধবার (৬ অক্টোবর) রাতে সৌদি আরবের মক্কায় প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি এ বিষয়ে জানানো হয়। 

শ ম রেজাউল করিম বলেন, ‘বিএনপি স্বাধীনতাবিরোধীদের ওপর ভর করে, বিদেশের ওপর নির্ভর করে, মিথ্যাচারের মাধ্যমে রাজনীতি শুরু করেছিল। এখনও মিথ্যাচারই তাদের সম্পদ। তবে তাদের এই মিথ্যাচার দেশের মানুষ গ্রহণ করছে না, বিশ্বাস করছে না। এ কারণে দেশের ভেতর সুবিধা না হওয়ার তারা বিদেশে কার্যক্রম শুরু করেছে।’

তিনি বলেন, ‘দেশের মানুষ এখন শান্তিতে আছে। বিশ্বে বাংলাদেশকে নিয়ে এখন প্রশংসা হয়। অভাবনীয় উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নে প্রবাসীদের বিশাল অবদান আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের উন্নয়নে অবদান রাখা এই রেমিট্যান্স যোদ্ধাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে।’

এ সময় মন্ত্রী বলেন, ‘বিশ্বের অন্যতম সৎ, পরিশ্রমী ও সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা আমরা লক্ষ্য করছি। কিছু পলাতক ও দণ্ডিত ব্যক্তি বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে। কোথা থেকে কীভাবে এসব মিথ্যাচার করা হচ্ছে সরকার সেটা খতিয়ে দেখছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হজ অফিস, জেদ্দার কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম; কৃষক লীগ, সৌদি আরব শাখার সভাপতি কামরুল হাসান জুয়েল; রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া, সৌদি আরব পশ্চিমাঞ্চলের সভাপতি ও চ্যানেল আইয়ের সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন; অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও এটিএন বাংলা ও এটিএন নিউজের সৌদি আরব প্রতিনিধি সাজিদুল ইসলাম; অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এনটিভির জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম; এস এ টিভির জেদ্দা প্রতিনিধি বাহার উদ্দিন বকুল; জিটিভি ও দৈনিক আজকের দর্পণের সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদ; লন্ডনের প্রবাস বাংলা টিভির সিইও জুনায়েদ আহমেদ; নিউজ টোয়েন্টিফোরের মক্কা প্রতিনিধি মোহাম্মদ মাইনুদ্দিন; প্রবাসী ভয়েস টোয়েন্টিফোর ডট কমের সম্পাদক তারিক আজিজ এবং প্রবাসী আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের