১০ পৌরসভায় নৌকার প্রার্থী যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ২০:১৩আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ২১:১৯

দেশের ১০টি পৌরসভায় চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের যৌথসভায় ১০টি পৌর নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এই সভায় সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীও চূড়ান্ত করা হয়।

১০টি পৌরসভায়  মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন— দিনাজপুরের ঘোড়াঘাটে ইউনুছ আলী, নীলফামারীর ডোমারে গনেশ কুমার আগরওয়ালা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মোখলেসুর রহমান, বগুড়ার সোনাতলায় শাহিদুল বারী খাঁন।

এছাড়া নড়াইলের লোহাগড়া পৌরসভায় সৈয়দ মসিয়ূর রহমান, নরসিংদীর ঘোড়াশালে আল মুজাহিদ হোসেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোলাম হাক্কানী, ফেনীর ছাগলনাইয়ায় মোহাম্মদ মোস্তফা, খাগড়াছড়ির রামগড় পৌরসভায় রফিকুল আলম (কামাল) মনোনয়ন পেয়েছেন।

দলের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া দুটি উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এরমধ্যে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান পদে রেজাউল করিম মন্টুকে এবং টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলায় নার্গিস বেগমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবারের সভায় দ্বিতীয় দফায় আগামী ১১ নভেম্বর অনুষ্ঠেয় রংপুর ও রাজশাহী বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।

এদিকে ৮৪৮টি ইউপির প্রার্থী চূড়ান্ত করতে শুক্রবার ও শনিবার স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা করবে আওয়ামী লীগ।

/পিএইচসি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম