আ. লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা মুলতবি, আবার বসবে শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২১, ২৩:০৮আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ২৩:০৮

আওয়ামী লীগের স্থানীয় সরকার প্রতিষ্ঠান মনোনয়ন বোর্ডের সভা আবারেও মুলতবি করা হয়েছে। শুক্রবার (৮ অক্টোবর) রাতে দলটির উপ-দফতর সম্পাদক সায়েম খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের মুলতবি সভা আগামীকাল শনিবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার বোর্ডের সভা শুরু হওয়ার পর একটি সংসদীয় আসনের উপনির্বাচন, ১০টি পৌরসভা এবং পুরো রাজশাহী বিভাগের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করে। এরপর শুক্রবার বিকেল চারটা পর্যন্ত বৈঠক মুলতবি করা হয়।

শুক্রবার মুলতবি সভা বিকাল ৪ টা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে। এতে ঢাকা বিভাগের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। শনিবার বিকালে আবারও মুলতবি সভা শুরু হবে। সেখানে খুলনা ও বরিশাল বিভাগের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন চূড়ান্ত করে একযোগে তা প্রকাশ করা হবে।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম