‘বাঘা, আমলা, সিংহ, রাবিশ-খবিশ মন্ত্রীরা কোথায়!’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৬, ১৬:০০আপডেট : ১৮ জানুয়ারি ২০১৬, ১৬:০৩

সুরঞ্জিত সেনগুপ্ত সবকিছু কেনও প্রধানমন্ত্রীকেই সমাধান করতে হবে, তাহলে সরকারের বাঘা, আমলা, সিংহ, রাবিশ খবিশ মন্ত্রীরা কোথায়, তারা কী করেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভাটি আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলন প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘বেতন কাঠামো ও মর্যাদা বিষয়ে শিক্ষকদের মধ্যে যে অসামঞ্জস্যতার সৃষ্টি হয়েছে এ ব্যাপারে আওয়ামী লীগ সংবেদনশীল। শিক্ষকদের মর্যাদা একমাত্র আওয়ামী লীগই বোঝে। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা গণভবনে যাবেন। বিষয়টি আজ হয়তো একটি সমাধানে পৌঁছাবে।’
সাম্প্রতিক সময়ে পুলিশের নানা বিতর্কিত ঘটনা প্রসঙ্গে তিনি বলেন,‘মুক্তিযুদ্ধ থেকে পুলিশের জন্ম। তাদের জন্য আমরা গর্ববোধ করি। কিন্তু এখন সেবামূলক অবস্থান থেকে পুলিশের বিচ্যুতি হয়েছে। যা আমাদের বিব্রত করে। রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে তা দুঃখজনক।’
সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আব্দুল মান্নান প্রমুখ।

/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম