‘শেখ হাসিনা সরকারের ওপর আল্লাহর রহমত আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২১, ১৫:৪০আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৬:০৪

শেখ হাসিনা সরকারের ওপর আল্লাহর রহমত আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করে যারা ক্ষমতায় এসেছিল, তাদের সময় কিন্তু বাংলাদেশ উন্নত হয়নি। যখন হত্যাকারীদের বিচার হলো, তখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নিজস্ব টাকায় পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, স্যাটেলাইট, বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। বিদেশ থেকে এখন আর ধার করতে হয় না। তাহলে বোঝা যায়, শেখ হাসিনা সরকারের ওপর আল্লাহর রহমত আছে।’

বুধবার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে রেজভিয়া দরবার শরিফ আয়োজিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পূজামণ্ডপে কোরআন শরিফ অবমাননার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘এ ঘটনায় মুসলমান হিসেবে যেকোনও মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হবে। কিন্তু প্রশ্ন হলো প্রতিবাদটা কী হবে? প্রতিবাদের ভাষাটা কী হবে? প্রতিবাদী ভাষাটা কী এটা হবে যে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দাও? হিন্দুদের উৎখাত করো দেশ থেকে? প্রতিবাদের ভাষা এটা হতে পারে না। প্রতিবাদের ভাষা হবে, এদের ধরো এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাও। আমরাও এটা চাই। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন, কাউকে ছাড় দেওয়া হবে না। দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার তিনি করবেন।’

তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘মুসলিম সমাজে বসবাসকারী কোনও অমুসলিমকে যদি কেউ হত্যা করে, তবে সে জান্নাতের দরজায় পৌঁছাবে না। আরেকটি হাদিসে অমুসলমানদের উপাসনালয়ে হামলা করা ইসলামের দৃষ্টিতে হারাম বলা হয়েছে।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সুন্নি ফেডারেশনের আহ্বায়ক মাওলানা জাকির হোসাইন, আল্লামা বদরুল আমিন রেজভী সুন্নি আল কাদেরী, হজরতুল আল্লামা মাওলানা নজরুল ইসলাম রেজভী, হজরতুল আল্লামা আব্দুর রহিম আব্বাসি, অ্যাডভোকেট মাজহারুল হক প্রমুখ।

 

/জেডএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের