সরকার সন্ত্রাসীদের কঠোর হস্তে দমনের উদ্যোগ নিয়েছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

স্পোর্টস ডেস্ক
২১ অক্টোবর ২০২১, ০৭:১০আপডেট : ২১ অক্টোবর ২০২১, ০৭:১০

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শান্তির ধর্ম ইসলামের নামে দেশে বিভেদ সৃষ্টি করে কতিপয় ধর্মান্ধ ব্যক্তি সামাজিক অস্থিরতা তৈরি করছে। ধর্মান্ধ কিছু ব্যক্তি ইসলাম ধর্মের অপব্যাখ্যা করে সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়েছে। সরকার সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করার সকল উদ্যোগ নিয়েছে।

বুধবার (২০ অক্টোবর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠিত জশনে জুলুস ও শান্তির মহাসমাবেশে বিশেষ  অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।  

আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও আন্তর্জাতিক সুফি ঐক্য সংহতির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদের সভাপতিত্বে সমাবেশে রংপুর পীরগঞ্জ সফররত ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান অনলাইনে যুক্ত হন। অনুষ্ঠানে সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিদায়েত আজতেহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, কতিপয় ধর্মান্ধ ব্যক্তি ধর্মের নামে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে ষড়যন্ত্র করছে। এই ধরনের ইসলামি মহাসমাবেশের মাধ্যমে ইসলামের সঠিক তথ্য মুসলমানরা জানতে পারবেন বলে মন্ত্রী উল্লেখ করেন।

মহাসমাবেশের আগে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও আন্তর্জাতিক সূফি ঐক্য সংহতির ভক্ত ও নেতৃবৃন্দ রাজধানীতে জশনে জুলুসের মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চট্টগ্রামের ফটিকছড়ির মাইভান্ডার শরীফের শীর্ষনেতা সৈয়দ সাইফুদ্দীন আহমদ শান্তি মহাসমাবেশ সফল করায় অংশগ্রহণকারীদেরকে ধন্যবাদ জানান। খবর বাসস

/ইউএস/
সম্পর্কিত
গাজীপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনি, ফেসবুকে যা লিখলেন সারজিস আলম
মসজিদের মাইকে ডাকাতির ঘোষণাসাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত
আ ক ম মোজাম্মেল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী