সিরাজগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত মেরিনা জাহানের শপথ বৃহস্পতিবার (১১ নভেম্বর)। সংসদ ভবনের শপথ কক্ষে বিকাল চারটায় এ শপথ অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার শপথবাক্য পাঠ করাবেন।
ওই আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে শূন্য হওয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মেরিনা জাহান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।









