সংসদে ওয়াইফাই পাসওয়ার্ড ‘জয় বাংলা’, রুমিন ফারহানাকে আইনমন্ত্রীর টিপ্পনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২১, ১৪:৩৭আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৯:১৬

জাতীয় সংসদের কক্ষে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকার অভিযোগ তুললে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানাকে ওয়াইফাই সংযোগ নেওয়ার জন্য বলেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এসময় আইনমন্ত্রী আনিসুল হক ‘টিপ্পনী কেটে’ বলেন, ‘ওয়াইফাইয়ের কোড (পাসওয়ার্ড) জয় বাংলা; তাই বোধহয় উনি ব্যবহার করবেন না।’ এসময় সরকারি দলের আসনগুলোতে হাসির রোল পড়ে।

মঙ্গলবার সংসদে ‘বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ পাসের প্রক্রিয়ার সময় এ ঘটনা ঘটে।

বিলটির জনমত যাচাইয়ের প্রস্তাব দেওয়ার সময় রুমিন ফারহানা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবি করেন। শারীরিক অবস্থা বিবেচনা করে ‘আইনগতভাবে’ খালেদাকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার দাবি করেন রুমিন। দণ্ডবিধির ৪০১ ধারায় এই সুযোগ দেওয়ার এখতিয়ার সরকারের রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে রুমিনের দাবির পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তিনি কখনও বলেননি ৪০১ ধারা মতে খালেদা জিয়াকে বিদেশ যেতে দেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, ‘কিন্তু উনি বর্তমানে সাজা স্থগিতপূর্বক বাসায় আছেন, সেটা ৪০১ ধারার ভিত্তিতেই। খালেদা জিয়ার পক্ষে যে আবেদন হয়েছিল সেখানে কোনও ধারার উল্লেখ ছিল না। সরকার খুঁজে এই ধারাটি বের করেছে। আবেদনটি ৪০১ ধারার আলোকেই নিষ্পত্তি হয়েছে। আর একটি আবেদন যে ধারার অধীনে নিষ্পত্তি হয়েছে একই ধারায় বিষয়টি পুনর্বিবেচনার কোনও সুযোগ নেই।’

রুমিন ফারহানা ওই সময় সংসদ কক্ষে ছিলেন না উল্লেখ করেন আইনমন্ত্রী। 

পরে সংশোধনী প্রস্তাব তোলার সময় রুমিন বলেন, ‘থ্রি-জি, ফোর-জি, ফাইভ-জির কথা শুনি। কিন্তু সংসদে নেটওয়ার্ক থাকে না মাননীয় স্পিকার।’ আইনমন্ত্রীর উল্লেখ করা ৪০১ ধারা দেখার জন্য ইন্টারনেট সংযোগের জন্য রুমিন ফারহানা সংসদ কক্ষের বাইরে গিয়েছিলেন বলে জানান তিনি।

পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী রুমিন ফারহানাকে সংসদের ওয়াইফাই ব্যবহার করার পরামর্শ দেন। এসময় রুমিন কিছু বলার চেষ্টা করেন। তবে মাইক বন্ধ থাকায় তা শোনা যায়নি।

রুমিনের কথার জবাব দিতে উঠে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘ওয়াইফাইয়ের কোড জয় বাংলা বলে উনি ব্যবহার করবেন না বলে শুনলাম।’

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম