বিএনপি অরাজনৈতিক ইস্যু নিয়ে আন্দোলনের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২১, ১৮:৪২আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৮:৫৫

বিএনপি নানান অজুহাত ও অরাজনৈতিক ইস্যু নিয়ে আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, ‘বিএনপির পায়ের নিচে মাটি নেই। তারা আন্দোলন করে, ধর্মকে ব্যবহার করে ধর্মান্ধদের সঙ্গে নিয়ে ক্ষমতায় আসতে চায়। তাদের মনে রাখতে হবে, ক্ষমতায় আসতে হলে মানুষের কাছে যেতে হবে, মানুষের মন জয় করতে হবে।’

শনিবার (২৭ নভেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে মিলন চত্বরে শহীদ ডা. মিলন দিবসের আলোচনা সভায় কৃষিমন্ত্রী এসব কথা বলেন। শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক টিটু মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।

কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধর্মান্ধরা গণতন্ত্রের জন্য হুমকি উল্লেখ করে ড. রাজ্জাক আরও বলেন, পাকিস্তান আমলে বারবার গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। দুঃখজনক হলো স্বাধীন বাংলাদেশে ১৯৯০ সালেও স্বৈরাচার দমন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ ডা. মিলন, শহীদ নুর হোসেনসহ অনেককে প্রাণ দিতে হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পেরিয়েই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই গণতন্ত্র রক্ষায় আমাদের সোচ্চার থাকতে হবে। স্বাধীনতাবিরোধী শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে—এ বিষয়ে সজাগ থাকতে হবে।

/এসআই/এফএ/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী