বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ১৭:৩৩আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৮:৩৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী।

রবিবার (২৮ নভেম্বর) সংসদ ভবনে তার কার্যালয়ে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি রাজপথে নামার আহ্বান জানিয়ে নিজেরাই ঘরে বসে থাকে। কারণ, জনগণ এখন আর তাদের বিশ্বাস করে না। বিএনপি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদানের কথা মুখে বললেও তা অন্তরে বিশ্বাস করে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের শাসনামলে দুর্নীতি ও লুটপাট প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। নিজ দলে গণতন্ত্রহীনতা থাকলে সরকার পরিচালনায় কীভাবে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে- সেটাই জনগণের প্রশ্ন।

দেশের মালিকানা জনগণের থেকে নাকি আওয়ামী লীগ ছিনিয়ে নিয়েছে—বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ মনে-প্রাণে বিশ্বাস করে, চিন্তায়, চেতনায় দেশের মালিকানা জনগণের, এ মালিকানা জনগণের হাতেই আছে।

গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠা হয় না, গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার গণতন্ত্রকে এগিয়ে নিতে জোর প্রয়াস অব্যাহত রেখেছেন।

তিনি বলেন, মুখে গণতন্ত্রের খই ফোটালেও রাজনৈতিক দল হিসেবে বিএনপি গণতন্ত্রের অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা তৈরি করা ছাড়া আর কোনও ভূমিকা রাখতে পারেনি। দেশে ভোটের নামে গণতন্ত্র হরণের ইতিহাস বিএনপিই সৃষ্টি করেছে।

ওবায়দুল কাদের আরও বলেন, হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতির একচ্ছত্র চর্চা বিএনপিই করে যাচ্ছে।

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের পরিবহনমন্ত্রী এইচ. ই. ইঞ্জিনিয়ার সালেহ বিন নাসের আল জাসেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী যশোর-খুলনা এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পে তার সরকারকে বিনিয়োগের প্রস্তাব করেন।

এ সময় সৌদি আরবের পরিবহনমন্ত্রী উল্লেখিত প্রকল্পে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেন।

/পিএইচসি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের