ঘন কুয়াশায় চালকদের সতর্ক থাকতে বললেন ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২১, ১৪:১৪আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৫:১৭

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সড়ক ও মহাসড়কে ঘন কুয়াশায় অধিক গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ।’ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পরিবহন শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা বলেছেন তিনি।

গাড়ি চালনার ক্ষেত্রে সকলকে ফগ লাইট জ্বালানোসহ গতিসীমার বিধি-নিষেধ মেনে চলার অনুরোধ জানান ওবায়দুল কাদের। তিনি নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সরকারের চলমান বিভিন্ন পদক্ষেপে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার আশা করেন।

শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

গুম নিয়ে বিএনপি নেতারা ‘মাঠ গরম করার ব্যর্থ চেষ্টা’ করছেন অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এখন তারা সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছেন। চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম এবং হত্যার সাথে কারা জড়িত ছিল?’

বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, তখন তারা আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে ছিল। কিন্তু পরবর্তী সময়ে প্রমাণ হয় বিএনপি নেতারাই জামাল উদ্দিনকে অপহরণ ও হত্যার সাথে জড়িত ছিল। জামাল উদ্দিন হত্যার ঘটনা উন্মোচিত হওয়ার পরও বিএনপি মুখে যত কথাই বলুক, নিজেরাই মনন-মগজে গুম, হত্যা, ষড়যন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো বহন করছে।

‘গণমাধ্যমের স্বাধীনতা নেই’ বলে বিএনপি নেতারা যে বক্তব্য দিয়ে যাচ্ছেন তার জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দিন-রাত তারা সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন। গণমাধ্যম স্বাধীন এবং হস্তক্ষেপ মুক্ত থেকে কাজ করছে। প্রতিদিন কাগজ, সংবাদে, টকশোতে সরকারের সমালোচনা হচ্ছে, এজন্য তো কোনও গণমাধ্যমে কিংবা বিএনপি নেতাদের বিরুদ্ধে কোনও প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি।

সরকার বিচার বিভাগের ওপরও নূন্যতম কোনও হস্তক্ষেপ করছে না দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। বিএনপির কাছে বিচার বিভাগের স্বাধীনতা মানে বিচারের রায় নিজেদের পক্ষে যেতে হবে। তারা রায় নিজেদের পক্ষে গেলে বলে বিচার বিভাগ স্বাধীন আর বিপক্ষে গেলে বলে বিচার বিভাগের ওপর সরকার হস্তক্ষেপ করছে। বিএনপির এ দ্বৈতনীতি জনগণের কাছে এখন স্পষ্ট।

/পিএইচসি/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের