গৃহহীন কৃষি শ্রমিকের ঘর বানিয়ে দিলেন যুবলীগ নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২২, ০২:৩৮আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ০২:৪৪

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের তীরেরহাট গ্রামের মুন্না হোসেনের ঘর বানিয়ে দিয়েছেন একই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। বৃষ্টি হলেই স্ত্রী-সন্তান নিয়ে অন্যের বাড়িতে গিয়ে উঠতে হয়, তাই এমন ঘর পেয়ে আনন্দের সীমা নেই মুন্নার। ঘর পেয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ দাবি করছেন তিনি। 

আনোয়ার হোসেন বিপুল কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা পেয়ে নিজ অর্থায়নে মুন্নাকে ঘরটি উপহার দিয়েছেন বলে জানিয়েছেন। বছরের প্রথম দিন আজ শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় মুন্না ও তার স্ত্রীর হাতে ঘরের চাবি তুলে দেন তিনি।

গত মাসের ১ তারিখে যশোরের জেলা যুবলীগের বর্ধিতসভায় কেন্দ্রীয় যুবলীগের নেতারা মানবিক যুবলীগ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে ঘরহীনদের বাড়ি করে দেওয়ার জন্য তারা জেলা যুবলীগ নেতাদের প্রতি আহ্বান জানান। আনোয়ার হোসেন বিপুল সেই আহ্বানে সাড়া দিয়েই মুন্না হোসেনকে এই ঘর উপহার দেন।

বছরের শুরুতেই নতুন ঘর পেয়ে আনন্দিত মুন্না হোসেন জানান, তিনি ভাবতেও পারেননি এমন ঘরের মালিক হবেন। কোনও জামি নেই তার। স্ত্রী-সন্তান নিয়ে অন্যের জমিতে দিনমজুর হিসেবে কাজ করেন। খেয়ে না খেয়ে দিন কাটে। এই ঘর পাওয়ার আগে বৃষ্টি হলেই অন্যের ঘরে আশ্রয় নিতে হতো, এখন আর তা হবে না। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ মনে করছেন তিনি। 

ঘর পেয়ে তিনি যুবলীগ ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলকে ধন্যবাদ জানান।

/ইউআই/আইএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী