রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে আওয়ামী লীগের প্রতিনিধি যারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২২, ০৮:০০আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৮:০০

নির্বাচন কমিশন গঠন ইস্যুতে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যদের প্রতিনিধি দল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সঙ্গে সংলাপে অংশ নেবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিনিধি দলের তালিকা চূড়ান্ত করা হয়েছে। অবশ্য কোভিড-১৯ পরীক্ষার প্রেক্ষাপটে শেষ সময়ে কিছুটা রদবদল হতে পারে।

সোমবার বিকাল ৪টায় আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসবেন।

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সদস্যরা হলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক এবং আব্দুর রহমান।

এর আগে ৯ জানুয়ারি রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (জন বিভাগ) সম্পদ বড়ুয়ার পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ১৭ জানুয়ারি সংলাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বোচ্চ ১০ জনকে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করা হয়।

করোনা সংক্রমণের কারণে এবার সংলাপে প্রতিনিধি সংখ্যা সীমিত করার পাশাপাশি সবার কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ সনদ থাকার বাধ্যবাধকতা রয়েছে।

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী