তারেকের সংবাদ গণমাধ্যমে প্রচার হাইকোর্টের নির্দেশের বরখেলাপ: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২২, ১৬:০০আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৬:৩২

বিএনপি নেতা তারেক রহমানের খবর গণমাধ্যমে প্রচার করা হাইকোর্টের নির্দেশের বরখেলাপ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির করোনা প্রতিরোধ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমে দেখলাম বিএনপির একটি সভা হয়েছে। সেই সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেছে বিদেশে পলাতক আসামি তারেক রহমান। আমি গণমাধ্যমকে স্মরণ করিয়ে দিতে চাই, হাইকোর্টের নির্দেশ আছে তারেক রহমানের কোনও সংবাদ গণমাধ্যম প্রচার করতে পারবে না। এটা করা (সংবাদ প্রচার) হাইকোর্টের নির্দেশের বরখেলাপ।’

এ সময় ড. হাছান মাহমুদ বিএনপির সমালোচনা করে বলেন, ‘তারা একজন দুর্নীতিবাজকে দলের নেতা বানিয়েছে। এটা করে বিএনপি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।’

এসময় বিএনপি নেতাদের করোনার বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আরও বলেন, ‘করোনার টিকা নিয়ে বিএনপির নেতারা নানা বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে, বিরোধিতা করেছে। ভারত থেকে আনা টিকায় কোনও কাজ হবে না, ভারত বিরোধিতার নামে করোনার টিকারও বিরোধিতা করেছেন তারা। সমালোচনা করে আবার তারা প্রকাশ্যে, অপ্রকাশ্যে টিকা নিয়েছেন।’

দেশে এখন টিকার কোনও সংকট নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এখন তাদের (সমালোচনাকারীদের) ক্ষমা চাওয়া উচিত। বিএনপির নেতারা এখনও যারা টিকা নেননি তাড়াতাড়ি বুস্টার ডোজ নিয়ে নেন। আমি মির্জা ফখরুল সাহেবকেও আহ্বান জানাই বুস্টার ডোজ নিতে। কারণ, ওনার সুস্থ থাকা দরকার।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, ‘আর্তমানবতার সেবায় মানুষের পাশে দাঁড়ানো বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার শিক্ষা। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে শেখ হাসিনা মানুষের সেবা করে চলেছেন। যেখানে আর্তমানবতার সেবার প্রয়োজন সেখানে তিনি সেবা দিচ্ছেন, দলের নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিচ্ছেন। এ ব্যাপারে তাকে কিছু বলতে হয় না। করোনার শুরু থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে আছে। এটা চলমান, চলতে থাকবে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি মানবিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। করোনার প্রতিরোধ সামগ্রী বিতরণের পাশাপাশি এই মহামারি সম্পর্কে মানুষের ভয়ভীতি কাটিয়ে সাহসী করে তোলার কাজও করে যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিএনপি-জামায়াত করোনায় মানুষের পাশে দাঁড়ায়নি অভিযোগ করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘যারা দুর্নীতি, লুটপাট, মানুষ হত্যা করেছে, সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিয়েছে; আজ তারা গণতন্ত্রের কথা বলেন। বিএনপি-জামায়াত এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। অনুষ্ঠানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও বিভিন্ন সমাজ সেবামূলক সংগঠনকে দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য করোনা প্রতিরোধ সামগ্রী ও শীতবস্ত্র দেওয়া হয়।

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
রাতের আঁধারে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো আ.লীগ নেতার বাড়ি, হয়েছে লুটপাটও
বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীন গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
হজে যাওয়ার পথে মা-মেয়ে-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত
হজে যাওয়ার পথে মা-মেয়ে-ছেলেসহ ৩ বাংলাদেশি নিহত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী 
আ. লীগকে নিষ্কৃতি দিতে ট্রাইব্যুনালে পালকপুত্রকে বসানো হয়েছে: পাটওয়ারী