আ জ ম নাছিরের মায়ের কবরে আওয়ামী লীগের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৩

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের মা ফাতেমা জোহরা বেগমের কবরে শ্রদ্ধা জানিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) নগরের আন্দরকিল্লার কদম মোবারক কবরস্থানে ফুল দিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট। 

বৃহস্পতিবার এশার নামাজের আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষে মাহবুব উল আলম হানিফ ও বিপ্লব বড়ুয়া কদম মোবারক কবরস্থানে যান। সেখানে মরহুমা ফাতেমা জোহরা বেগমের কবরের পাশে বেশ কিছুক্ষণ অবস্থান করেন তারা। পরে ফুল দিয়ে কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় মরহুমার আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন উপস্থিত আওয়ামী লীগ নেতারা।

কবরে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে মরহুমা ফাতেমা জোহরা বেগমের ফাতেহায় অংশ নেন আওয়ামী লীগ নেতারা।

/ইউআই/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী