শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে জয়ী করা আমাদের দায়িত্ব: সালমান এফ রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:০৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৬

দেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার ১৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সবক’টিতেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীরা জয়ী হয়েছেন। তাদের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। 

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন চত্বরে অবস্থিত এলডি হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত চেয়ারম্যানদের অভিনন্দন জানান সালমান এফ রহমান। ঢাকা-১ আসনের নবাবগঞ্জ ও দোহার উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যানদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বলেন, ‘মনোনয়ন ঠিক ছিল বলেই দোহার ও নবাবগঞ্জের সব ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। নৌকার বিজয় অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নৌকা যেন পথ না হারায়, সেজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে নবনির্বাচিত চেয়ারম্যানদের কাজ করতে হবে।’ সেই সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও প্রধানমন্ত্রীর আস্থাভাজন সালমান এফ রহমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ নেতারা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন না করলে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল আরও ভালো হতো। দলীয় ঐক্যের কারণেই ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোহার ও নবাবগঞ্জের ১৯টি ইউপির সবক’টিতেই আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হয়েছেন।’

সালমান এফ রহমান বলেন, ‘আওয়ামী লীগের প্রতিটি অঙ্গসংগঠন মনোনীত প্রার্থীকে জেতাতে ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন। ফলে দোহার-নবাবগঞ্জে আওয়ামী লীগ  প্রার্থীদের শতভাগ সফলতা এসেছে।’

আধুনিক দোহার ও নবাবগঞ্জের রূপকার সালমান এফ রহমান বলেন, ‘শেখ হাসিনা যখন কাউকে নমিনেশন দেন, তখন আমাদের সবার দায়িত্ব হয়ে যায় নৌকার সেই প্রার্থীকে জয়ী করা। আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার ডাকে সাড়া দিয়ে আমার নির্বাচনি এলাকায় প্রতিটি ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ প্রার্থীকে বিজয়ী করতে নিরলসভাবে কাজ করেছেন।’

দোহার-নবাবগঞ্জের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমি যখন যা চেয়েছি, তাই পেয়েছি। আগে ঢাকা থেকে দোহার-নবাবগঞ্জ যেতে কত কষ্ট করতে হতো। আর এখন এক ঘণ্টায় আমরা যেতে পারছি। এই উন্নয়নের পেছনে অবদান একমাত্র শেখ হাসিনার।’

নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশে সালমান এফ রহমান বলেন, ‘আজকে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তাদের দায়িত্ব অনেক বেড়ে গেলো। তারা সবসময় নিজেদের দেশ ও জনগণের সেবক ভেবে সবাইকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে কাজ করবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি বলেন, ‘আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন উন্নয়নের ধারা দুর্বার গতিতে এগিয়ে যাবে। আগামী নির্বাচনেও যেন নৌকা মার্কা বিজয়ী হতে পারে, তার জন্য আপনাদের কাজ করতে হবে।’ নবনির্বাচিত চেয়ারম্যানদের ন্যায় ও সততার সঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।

সালমান এফ রহমানের সভাপতিত্বে আয়োজিত এই শুভেচ্ছা ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এমপি, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ জাতীয় ও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী