টাকার বিনিময়ে যেন নেতা নির্বাচিত না হন: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৮

তথ্য ও সম্প্রচারমন্ত্রী, ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া সুস্থ হওয়ার কারণে বিএনপি নেতারা অসুস্থ হয়ে পড়েছেন। কারণ, তারা আন্দোলনের আর কোনও ইস্যু খুঁজে পাচ্ছেন। তিনি বলেন, ‘সম্মেলনে যেন টাকার বিনিময়ে নেতা নির্বাচিত না হন। দুঃসময়ের ত্যাগী নেতাদের নির্বাচিত করুন।’

রবিবার (৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জ শহরের এম. মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লার সঞ্চালনায় সম্মেলনে দলীয় নেতাদের মধ্যে সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, তানভীর শাকিল জয়, ডা. হাবিবে মিল্লাত মুন্না, অধ্যাপক ডা. আব্দুল আজিজ, অধ্যাপক মেরিনা জাহান কবিতা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য প্রমুখ বক্তব্য রাখেন।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আইনজীবী কে এম হোসেন আলী হাসান সম্মেলন উদ্বোধন করেন।

তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপির অন্য কোনও ইস্যু নেই। তারা শুধু দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা ও দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে আছে। দেশে-বিদেশে অপপ্রচার করে দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করাই তাদের কাজ। তাদের এসব ষড়যন্ত্র না থাকলে দেশ আরও এগিয়ে যেতো। আওয়ামী লীগের নেতাকর্মীদের সেদিকে নজর দিতে হবে, অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’

‘বিএনপি দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে জঙ্গিমুক্ত করেছেন’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘দেশ ও দেশের উন্নয়ন ছাড়া বঙ্গবন্ধু কন্যার কোনও চাওয়া-পাওয়া নেই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়েছে। গ্রামে থেকেই শহরের সুবিধা পাচ্ছে মানুষ। দেশের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। দেশের টাকায় পদ্মা সেতু করেছে আওয়ামী লীগ সরকার, এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। এসব উন্নয়ন বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের চোখে পড়ে না।’

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম