সার্চ কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫২আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫২

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়ার জন্য নাম সুপারিশ করতে গঠিত সার্চ কমিটির সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর বলে মনে করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) তথ্য মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে কথা বলার সময় সাংবাদিকদের এমন কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ছয় সদস্যদের মধ্যে চারটি পদই সাংবিধানিক, এরা সরকার এবং দলের কোনও প্রতিনিধি নয়। আর যে দুজনকে রাষ্ট্রপতি নিয়োগ করেছেন, তারা অত্যান্ত নিরপেক্ষ এবং শ্রদ্ধেয়। তাই সার্চ কমিটির সদস্যদের নিরপেক্ষতা নিয়ে সঠিক নয়। নির্বাচন দলের অধীনে হয় না, কমিশনের অধীনে হয়। এ সময় একজন কনস্টেবলকেও বদলি করার ক্ষমতা সরকারের হাতে থাকে না। কাজেই সার্চ কমিটি, নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তোলা অবান্তর।’ 

এসময় বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি হস্তক্ষেপ চেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠি দিয়েছেন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশিদের কাছে বাংলাদেশে সাহায্য বন্ধ করে দেওয়ার জন্য যে চিঠি লিখেছেন, সেটা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। এজন্য বিএনপি এবং মির্জা ফখরুলের বিচার হওয়ার উচিত।’

/এসআই/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের