সার্চ কমিটির কাছে বৃহস্পতিবার নাম দেবে আওয়ামী লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪১

সার্চ কমিটির কাছে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) প্রত্যাশিতদের নাম জমা দেবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের সভাপতিমণ্ডলীর সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয় দলটি।

জানা গেছে, সভায় উপস্থিত সদস্যদের কাছে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার কারা হতে পারেন এমন যোগ্যতা সম্পন্ন পছন্দের ব্যক্তিদের নাম চান দলীয় সভাপতি শেখ হাসিনা। পরে দলীয় সভাপতির কথা মতো প্রত্যেক সভাপতিমণ্ডলীর সদস্যরা ৫ জনের নাম দেন।

সভায় উপস্থিত থাকা নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিইসি হিসেবে জমা দেওয়া তালিকায় মোটামুটি তিনটি নাম কমন রয়েছে। তাদের মধ্যে দুইজন সরকারের মন্ত্রী পরিষদ বিভাগে সচিবের দায়িত্ব পালন করেছেন। এছাড়া একজন সচিব হিসেবে অবসর পাওয়ার পর একটি সাংবিধানিক পদের দায়িত্ব পালন করেছেন। অবশ্য দলীয় সভাপতির ইচ্ছা অনুযায়ী ওই বৈঠকে জমা দেওয়া নামগুলো নিয়ে আর আলোচনা করা হয়নি। আগামী বৃহস্পতিবার সার্চ কমিটির কাছে আওয়ামী লীগ তাদের পছন্দের ১০টি নাম  পাঠাবেন। সভায় সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করার বিষয়টি ছাড়াও বিএনপির লবিস্ট নিয়োগ, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার নিয়ে আলোচনা করা হয়।

সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি আগামী ২১ ফেব্রুয়ারির পর থেকে নিরবচ্ছিনভাবে সংগঠন শক্তিশালী করতে কাজ করতে বলেন। এ লক্ষে বিদ্যমান ৮টি টিমকে সফর শুরু করতে নির্দেশ দেন তিনি। যেসব জেলা-উপজেলায় সম্মেলন হয়নি সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা দেন।

সাংগঠনিক সফরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে এবং বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের কথা জনগণকে জানানোর জন্য নেতাদের নির্দেশনা দেন শেখ হাসিনা।

তিনি বলেন, বিএনপি গণতন্ত্র ও নির্বাচনে বিশ্বাস করে না এটা তুলে ধরতে হবে। এসময় জনগণকে স্মরণ করিয়ে বলতে হবে ২০০১ সালে বিনা রক্তপাতে ক্ষমতা হস্তান্তর করে আওয়ামী লীগ দৃষ্টান্ত স্থাপন করেছে। আর বিএনপি ১৯৯৬ সালে ও ২০০৬ সালেও ক্ষমতা ছাড়তে চায়নি। ক্ষমতা আঁকড়ে থাকার সকল চেষ্টা করেছে। ওই দলের মুখে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে এত বড় বড় ছবক মানায় না।

নির্বাচন কমিশন গঠন আইন নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, পৃথিবীর কয়টি দেশে এমন আইন রয়েছে, সে সম্পর্কেও জনগণকে জানাতে হবে। বৈঠকে উপস্থিত নেতাদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী আরও বলেছেন, সংগঠন ঐক্যবদ্ধ থাকলে, সরকারের উন্নয়নের প্রচার ও অপপ্রচারের বিরুদ্ধে আওয়ামী লীগ সোচ্চার থাকলে আগামী নির্বাচনেও জিতবে আওয়ামী লীগ।

সভাপতিমণ্ডলীর ওই সভায় নবনিযুক্ত সভাপতিমণ্ডলীর তিন সদস্যও উপস্থিত ছিলেন। তারা হলেন—মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও এ এইচ এম খায়রুজ্জামান লিটন।সভায় ওই তিন নেতা শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানান।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
রাষ্ট্রপতি নির্বাচন: সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে ইসি 
মনোনয়ন প্রত্যাহার করেননি কেউ, রাষ্ট্রপতি নির্বাচনে ‘ভোটের লড়াই’
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বৈঠক করলেন আইজিপি
সর্বশেষ খবর
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়া নিয়ে মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ, ৩ পুলিশ প্রত্যাহার
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়া নিয়ে মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ, ৩ পুলিশ প্রত্যাহার
মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছেন অন্য রোগীরা
মাদক নিরাময় কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পালিয়েছেন অন্য রোগীরা
মাতারবাড়ীতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল
মাতারবাড়ীতে কোল পাওয়ার বিদ্যুৎকেন্দ্র সাড়ে ৮ ঘণ্টা পর সচল
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
কাউকে নিয়ে মিথ্যা বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন