জিয়ার হাত ধরে দেশে বিকৃত শিক্ষাব্যবস্থা চালু হয়েছিল: নৌ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৩৫

‘জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে বিকৃত শিক্ষাব্যবস্থা চালু হয়েছিল’ দাবি করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘পঁচাত্তর পরবর্তী সময়ে প্রজন্মকে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি।’

 রবিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শিশু-কিশোরদের মাঝে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের সাড়ে ৩ বছরের মাথায় বাংলাদেশকে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে। পঁচাত্তর পরবর্তী আমাদের প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি। দেশে একটি বিকৃত শিক্ষাব্যবস্থা, অস্থির সামাজিকতা, লুটেরা অর্থনীতি এবং দুর্নীতিবাজ সমাজ ব্যবস্থা তৈরি করেছিল জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার হাত ধরে। 

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশের মানুষ সত্য ইতিহাস ও মুক্তিযুদ্ধকে জানছে, বঙ্গবন্ধুর আদর্শ জানছে এবং জীবন থেকে শিক্ষা নিচ্ছে। বাংলাদেশ পৃথিবীতে একটি সম্ভাবনার নাম। বাংলাদেশ একটি রোলমডেলের নাম।’

নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি অহংকারের জাতিতে পরিণত হয়েছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পঁচাত্তরে হারিয়ে যাওয়া অহংকার ফিরে পেয়েছি। দুনিয়া আজ বাংলাদেশকে স্মরণ করছে, খেয়াল রাখছে। প্রধানমন্ত্রী আজকে প্রশংসিত হচ্ছেন। যার ছোঁয়া আজকে ১৮ কোটি মানুষের মাঝে ছড়িয়ে যাচ্ছে। আমাদের এই অহংকারে জায়গা ধরে রাখার জন্য সবাইকে শপথ নিতে হবে।’

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের