‘দেশের মানুষ ভালো নেই- বিএনপির এই বক্তব্যে জাতিসংঘ চপেটাঘাত করেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২২, ১৫:২৬আপডেট : ২১ মার্চ ২০২২, ১৫:২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতার প্রায় প্রতিদিনই বক্তব্য দেন— দেশের মানুষ ভালো নেই। তাদের এই ভালো নেই, ভালো নাই বলার মধ্যেই জাতিসংঘ রিপোর্ট দিলো সুখী দেশের সূচকে বাংলাদেশ সাত ধাপ এগিয়েছে। এটি তাদের বক্তব্যের প্রতি জাতিসংঘের কঠিন চপেটাঘাত বলে আমি মনে করি। 

সোমবার (২১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক ও প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, 'সুখী দেশের ইন্ডেক্সে যে আমরা সাত ধাপ এগোলাম, তা নিয়ে তাদের (বিএনপির) কোনও কথা নেই। সূচকে ভারত-পাকিস্তান থেকে বাংলাদেশ অনেক উপরে। ভারতের অবস্থান ১৩৬ আর পাকিস্তানের অবস্থান ১২৬। আর বাংলাদেশের অবস্থান ৯৪। আমরা যে এত এগোলাম তা নিয়ে তারা কথা বলবে না।'

বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী বলেন, 'আর একটা গ্রুপ আছে তারা (সিপিবি) নিজেদের জ্ঞানী প্রমাণ করার জন্য শুধু ভুল ধরে। এই করোনাকালে এবং কোনও সংকটেই আমরা তাদের জনগণের পাশে দাঁড়াতে দেখি নাই। তবে হঠাৎ-হঠাৎ তারা কিছু রিপোর্ট প্রকাশ করে। তবে সুখী দেশের সূচকে যে বাংলাদেশ সাত ধাপ এগোলো, তা নিয়ে তাদের কোনও রিপোর্ট নেই।'

দেশে ভোগ্যপণ্যে মূল্যবৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, ‘সারাদেশে যে ভোগ্যপণ্যের দাম বেড়েছে সেগুলো হলো আমদানি নির্ভর। সমগ্র পৃথিবীতে এ সকল পণ্যের মূল্য বাড়ায় বাংলাদেশেও তার দাম বেড়েছে। আর এটাকে সামাল দেওয়ার জন্য নিম্ন আয়ের মানুষ যাতে তা কিনতে পারে এজন্য সরকার ১ কোটি মানুষকে কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে এ সকল পণ্য কেনার ব্যবস্থা করেছেন। এর ফলে দেশের মানুষের মধ্যে একধরনের স্বস্তি ফিরে আসছে।'

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, 'আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হবে। তবে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে করতে আমরা বড় হয়েছি। আগামী নির্বাচন এই নির্বাচন কমিশনের অধীনেই হবে। আর বাংলাদেশের মানুষ পঞ্চমবারের মতো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবেন।'

বাংলাদেশের সকল উন্নয়ন প্রকল্প নিয়ে তিনি বলেন, 'বাংলাদেশে যখনই কোনও উন্নয়ন প্রকল্প চালু হয় তখন বিরোধীদলীয় নেতারা নানা অপপ্রচার করেন। বিএনপির নেতাদের বলবো, গ্রামে-গঞ্জে যান মানুষ কী বলে শুনেন। মানুষ উন্নয়ন চায়, অগ্রগতি চায়, মানুষ সু-শাসন চায়। মানুষ জ্বালাও-পোড়াও চায় না।'

জিল্লুর রহমান পরিষদের সভাপতি প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এবং জিল্লুর রহমান পরিষধের সাধারণ সম্পাদক মো. আখতারুজ্জামান খোকার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ কুমার রায় প্রমুখ।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের