বিএনপি এদেশে একমাত্র চিহ্নিত রাজনৈতিক অপশক্তি: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২২, ১৩:৫৭আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৩:৫৭

বিএনপি এদেশে ‘একমাত্র চিহ্নিত রাজনৈতিক অপশক্তি ও ক্ষমতালোভী দল’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘অপরাজনীতির চর্চার কারণে বিএনপি’র রাজনৈতিক ভবিষ্যত প্রশ্নবিদ্ধ।’

মঙ্গলবার (১৯ এপ্রিল) তিনি তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন। 

‘দেশে দম বন্ধ করা পরিবেশ বিরাজ করছে’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দেশ ঠিকই আছে, আসলে দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে বিএনপি'র রাজনীতিতে।‘

‘দেশের মানুষ করোনা পরবর্তী সময়ে নিজেদের অবস্থান পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে কাজ করছে’, উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের অর্থনীতিতে এখন চাঙ্গা ভাব ফিরে আসছে। বিএনপি আন্দোলন ও নির্বাচনে অব্যাহত ব্যর্থতায় এখন চোখে সর্ষে ফুল দেখছে।‘

ওবায়দুল কাদের বলেন, অব্যাহত মিথ্যাচার বিএনপির চলার পথকে স্বয়ংক্রিয়ভাবে অবরুদ্ধ করে দিচ্ছে। দলটির রাজনীতিই এখন স্বার্থ এবং ক্ষমতার দ্বন্দ্বে চক্রাবদ্ধ। এ পরিস্থিতি থেকে বের হতে গিয়ে নেতিবাচক রাজনীতির কারণে তারা এখন সমস্যার আরও গভীরে চলে যাচ্ছে।
 
বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন তারাই মানুষের অধিকারহরণকারী এক ফ্যাসিবাদি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘গণতন্ত্র রক্ষার নামে তাদের যে মুখরোচক বক্তব্য তার আড়ালে উঁকি মারে ভোটারবিহীন নির্বাচন এবং কারফিউ গণতন্ত্র।’
 
তিনি বলেন, ‘বিএনপি নেতারা কথায় কথায় গুমের কথা বলেন, অথচ তাদের শাসনামলে অপারেশন ক্লিন হার্টে যাদের অপহরণ, গুম আর নির্বিচারে হত্যা করা হয়েছে- সে কথা তারা একবারও বলে না। চট্টগ্রামে তাদেরই দলের নেতা জামাল উদ্দিনকে কারা গুম করে হত্যা করেছিল?’

‘বিএনপি নেতারা রাতদিন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন, আর কথায় কথায় বলেন সরকার নাকি কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন’, উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘রক্তকণায় যাদের অনিয়ম, লুটপাট তারা শেখ হাসিনা সরকারের কোনও ভালো কাজ সহ্য করবে না এটাই স্বাভাবিক।’

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী