দেশের সব অর্জন আওয়ামী লীগের আমলেই হচ্ছে: সৈয়দ আশরাফ

কক্সবাজার প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৬, ১৮:১০আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ১৮:১০

দেশের সব অর্জন আওয়ামী লীগের আমলেই হচ্ছে: সৈয়দ আশরাফ আওয়ামী লীগের আমলে যে উন্নয়ন হয়েছে, অতীতে কোনও সরকারের আমলে তা হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন,এ সরকারের উন্নয়ন দেখে বিএনপি-জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে। রবিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে বলে সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে চলছে দেশ।

এদিকে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আর খালেদা জিয়া দেশকে জঙ্গিরাষ্ট্র বানানোর ফন্দি আঁটছেন।

হানিফ আরও বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি। আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। এজন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে।

সম্মেলন উদ্বোধন করেন দলের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. একে আহমদ হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ সিআইপি,আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় সহ-সম্পাদক প্রশান্ত ভূষণ বড়ুয়া, দলের কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, সাবেক ছাত্রলীগ নেতা শাহজাদা মহিউদ্দীন, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, কক্সবাজার-রামু আসনের সাংসদ সাইমুল সরওয়ার কমল, উখিয়া-টেকনাফের সাংসদ আব্দুর রহমান বদি, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ প্রমুখ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের