আ. লীগের খুলনা বিভাগের চার জেলার সম্মেলনের তারিখ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২২, ১৮:২৫আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১৮:২৫

আওয়ামী লীগের খুলনা বিভাগের চার জেলার সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে মাগুরা জেলার সম্মেলন ১৪ মে, চুয়াডাঙ্গা জেলার ১৫ মে, মেহেরপুর জেলার ১৬ মে এবং ঝিনাইদহ জেলার সম্মেলন ১৭ মে-তে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে সংগঠনকে তৃণমূল থেকে ঢেলে সাজানো হচ্ছে। সৎ, যোগ্য, সাহসী, ত্যাগীদের সর্বাধিক গুরুত্ব দিয়ে এবং নতুন প্রজন্ম ও নারী নেতৃত্বের সমন্বয়ে হবে সকল পর্যায়ের কমিটি।

তিনি বলেন, করোনার মধ্যে আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করে গেছে। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল সমর্থন নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে চায়। এজন্য তৃণমূল থেকে সকল পর্যায়ে শক্তিশালী আওয়ামী লীগ গঠনে আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আগামী মে মাসে খুলনা বিভাগের অন্তর্গত চার জেলাগুলোর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ