নির্বাচনে না এলে অস্তিত্ব সংকটে পড়বে বিএনপি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২২, ১৪:০৫আপডেট : ০৮ মে ২০২২, ১৭:৫০

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে ‘অস্তিত্ব সংকটে পড়বে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

রবিবার (৮ মে) সকালে সচিবালয়ে তিনি তার দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। 

ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, ‘বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলেও নির্বাচনে অংশগ্রহণ করবে।’

‘দেশে গণতন্ত্র নেই’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাল্টা প্রশ্ন রেখে বলেন, ‘ফখরুল সাহেব নিজেই সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যাননি, উপনির্বাচন করতে বাধ্য করেছে, এটা তাহলে কীসের গণতন্ত্র?’

‘আওয়ামী লীগ চায় দেশে একটা শক্তিশালী বিরোধী দল থাকুক’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে আওয়ামী লীগ স্বাগত জানায়।

সাম্প্রতিক সড়ক দুর্ঘটনা বিষয়ে প্রশ্ন করা হলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক’। দুর্ঘটনা রোধে সরকার দ্রুত কাজ করার চিন্তা-ভাবনা করছে বলেও উল্লেখ করেন তিনি।

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক পেছালো
শেখ হাসিনাসহ আ.লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছেলেকে মৃত দেখিয়ে মামলাশেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ