বিএনপির কেউ পদ্মা সেতুতে উঠলে ভেঙে পড়তে পারে: শাজাহান খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২২, ১৬:১২আপডেট : ২০ মে ২০২২, ১৬:১৮

সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বলেছিলেন, ‘কেউ পদ্মা সেতুতে উঠবেন না, ভেঙে পড়তে পারে।’ আমি বলি, বিএনপির কেউ এবং খালেদা জিয়া দয়া করে পদ্মা সেতু দিয়ে যাবেন না। উনারা উঠলে পরে ভেঙে পড়তে পারে। আপনাদের জন্য নৌকা রয়েছে, নৌকা দিয়ে পার হবেন। নৌকা ছাড়া উপায় নেই।’

শুক্রবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘শেখ হাসিনার সরকার শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলে। তার কাছে বললে তিনি শুনবেন না—এটা আমি মনে করি না। শুধু শেখ হাসিনা নয়, বঙ্গবন্ধুও ট্রেড ইউনিয়নের পক্ষে কথা বলেছেন। তাই আমরা মনে করি, শেখ হাসিনার সরকার শ্রমিকবান্ধব। আমরা যখনই কোনও বিষয়ে দাবি জানিয়েছি, এই সরকার কাজ করেছে।’

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনই একমাত্র পথ, যার মধ্য দিয়ে ক্ষমতার রদবদল হতে পারে। সেখানে আপনি বিজয় লাভ করলে আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে। আওয়ামী লীগ বিজয়ী হলে তারা আবারও ক্ষমতা লাভ করবে।’

তিনি আরও বলেন, ‘জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় যাবে। ক্ষমতার পালাবদল হয়েছে এই বাংলাদেশে। নির্বাচনের মধ্য দিয়ে হয়েছে, সেনাবাহিনী দিয়েও ক্ষমতা দখল হয়েছে। এমনও হয়েছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়েও ক্ষমতা পরিবর্তন হয়েছে। এটাই স্বাভাবিক। তবে নির্বাচনের মধ্য দিয়ে যে সাংবিধানিক বিধান রয়েছে, সেই বিধানের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে হবে।’

মানুষ পুড়িয়ে ও হত্যা করে কাউকে নির্বাচনে যেতে দেওয়া হবে না, এই হুঁশিয়ারি জানিয়ে শাহজাহান খান বলেন, ‘শ্রমজীবী, পেশাজীবী মুক্তিযোদ্ধাদের রক্তের সিঁড়ি বেয়ে ক্ষমতায় যাবে, সেই সুযোগ দেওয়া হবে না। নির্বাচনের মধ্য দিয়ে আপনাকে ক্ষমতায় যেতে হবে।’

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নেতাকর্মীরা।  

 

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী