আ.লীগের উপদেষ্টা পরিষদের কাজ কী?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২২, ১৮:৩১আপডেট : ৩০ মে ২০২২, ১৮:৩১

আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৬ ধারায় উপদেষ্টা পরিষদ গঠনের বিধান রয়েছে। এতে বলা হয়েছে— বাংলাদেশ আওয়ামী লীগের একটি কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ থাকবে। উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৫১ জন হবে। তবে সভাপতি প্রয়োজনে সদস্য সংখ্যা বাড়াতে পারবেন বলেও গঠনতন্ত্রে উল্লেখ রয়েছে। দলের সভাপতি এই উপদেষ্টা পরিষদের সদস্যদের মনোনীত করবেন।

গঠনতন্ত্রে উপদেষ্টা পরিষদের তিনটি সেল থাকার কথা বলা হয়েছে। এগুলো হলো— রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সেল।

গঠনতন্ত্রে দলের উপদেষ্টাদের থিংক ট্যাংক হিসেবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, উপদেষ্টা পরিষদ দলের চিন্তাকোষ বা ‘থিংক ট্যাংক’ হিসেবে কাজ করবে। জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে বিভিন্ন বিষয়ের ওপর দলের করণীয় সম্পর্কে পরামর্শ বা দিক-নির্দেশনা দেবেন। উপদেষ্টা পরিষদ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিষয়ের ওপর গবেষণা, মূল্যায়ন ও পর্যবেক্ষণমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন। সময়ে সময়ে বিভিন্ন বিষয়ের ওপর দলের বক্তব্য, বিবৃতি, মন্তব্য ও প্রকাশনা-সহায়ক তথ্য, উপাত্ত ও পরিসংখ্যান সরবরাহ করবে বলেও গঠনতন্ত্রে উল্লেখ করা হয়েছে।

এছাড়া গণতন্ত্র অনুসারে উপদেষ্টা পরিষদের সদস্যদের বিভাগীয় উপ-কমিটির চেয়ারম্যান হওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে উপদেষ্টা পরিষদের সদস্য ছাড়াও দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের মধ্য থেকেও বিভাগীয় উপকমিটির চেয়ারম্যান হওয়ার বিধান রয়েছে। দলের সভাপতি এই বিভাগীয় উপ-কমিটির চেয়ারম্যান মনোনয়ন দেন।

কেন্দ্রীয় কমিটির মতো সংগঠনের জেলা, মহানগর, উপজেলা বা থানা, ইউনিয়ন পর্যায়েও উপদেষ্টা পরিষদ গঠনের বিধান রয়েছে। এক্ষেত্রে মহানগর ও জেলায় ২৭ জন,  উপজেলা বা থানায় ২১ জন ও ইউনিয়নে ১৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন হবে। জেলা, মহানগর, উপজেলা বা থানা ও ইউনিয়ন উপদেষ্টা পরিষদ নিজ নিজ  ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে উপদেষ্টা পরিষদ ঘোষণা করে বলে গণতন্ত্রে উল্লেখ রয়েছে।

সভাপতির পরামর্শে উপদেষ্টা পরিষদের যেকোনও সদস্য উপদেষ্টা পরিষদের সভা আহ্বান করবেন। সংগঠনের সব স্তরের উপদেষ্টা পরিষদের সভায় সংগঠনের সভাপতি সভাপতিত্বে করবেন। তবে তার অনুপস্থিতিতে উপস্থিত সদস্যদের যেকোনও একজনের প্রস্তাব ও আরেকজনের সমর্থনে যেকোনও সদস্য ‍উপদেষ্টা পরিষদের সভায় সভাপতিত্ব করবেন।

আরও পড়ুন:

আ.লীগের উপদেষ্টা পরিষদের সভা বুধবার

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান