আবারও ষড়যন্ত্রের রাজনীতিতে বিএনপি: আমু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২২, ২১:৫৬আপডেট : ০৩ জুন ২০২২, ২২:০৭

বিএনপি দেশে সন্ত্রাস এবং নতুন করে হত্যাকাণ্ড ঘটাতে চায় অভিযোগ তুলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ১৫ আগস্ট নিয়ে স্লোগান প্রমাণ করে তারা নতুন ষড়যন্ত্র করছে।

শুক্রবার (৩ জুন) রাজধানীর নিউ ইস্কাটনের নিজ বাসভবনে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জোটের আগামী দিনের কর্মসূচি প্রণয়নে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

১৪ দলের বৈঠকে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে যোগ দিতে আহ্বান জানানো হয়।

বৈঠকে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,  সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া,  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব মুহাম্মদ আলী ফারুকী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।

এ ছাড়াও ১৪ দলের সাবেক মুখপাত্র মোহাম্মদ নাসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৩ জুন আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

/ইএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
মশাল মিছিলের চেষ্টা: নিষিদ্ধ সংগঠনের ৩ নেতাকর্মী কারাগারে, শিশু উন্নয়নকেন্দ্রে ৪
কীসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
বনানীতে আ: লীগ ও সহযোগী সংগঠনের ৭ জন আটক
সর্বশেষ খবর
সিলেটে দুর্ঘটনায় মারা যাওয়া বাউলশিল্পী কে এই পেহেলি ভৈরবী?
সিলেটে দুর্ঘটনায় মারা যাওয়া বাউলশিল্পী কে এই পেহেলি ভৈরবী?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইতালিতে উড়োজাহাজ আটকা: ফ্লাইট রিশিডিউল করে বিমানের বিশেষ বার্তা
ইতালিতে উড়োজাহাজ আটকা: ফ্লাইট রিশিডিউল করে বিমানের বিশেষ বার্তা
বিয়ে বাড়িতে মাংস দেওয়ায় বর ও কনেপক্ষের সংঘর্ষে আহত ৫
বিয়ে বাড়িতে মাংস দেওয়ায় বর ও কনেপক্ষের সংঘর্ষে আহত ৫
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
প্রথমবার ‘কাঁঠাল থেকে বিস্কুট’ তৈরি করে চমকে দিলেন ছাত্তার, যেখানে পাবেন
ব্যবসায়ীরা ঋণ নিচ্ছেন না, ব্যাংকেও নেই টাকা, কোথায় গেলো আমানত?
ব্যবসায়ীরা ঋণ নিচ্ছেন না, ব্যাংকেও নেই টাকা, কোথায় গেলো আমানত?
শুরু হচ্ছে পুষ্টিচাল বিতরণ, কেজি ১৫ টাকা
শুরু হচ্ছে পুষ্টিচাল বিতরণ, কেজি ১৫ টাকা