২ পৌর ও ২৫ ইউপির প্রার্থী চূড়ান্ত করলো আওয়ামী লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২২, ২১:১১আপডেট : ২৬ জুন ২০২২, ২১:১২

ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলা পরিষদ, দুটি পৌরসভা এবং ২৫ টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রবিবার দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত করা হয়। 

দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শৈলকূপা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে এম আব্দুল হাকিম আহমেদ মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভায় হাবিবুর রহমান, ক্ষেতলালে সিরাজুল ইসলাম বেলুকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউপিতে মতিউর রহমান, বাচোরে জীতেন্দ্র নাথ বর্মণ, নন্দুয়ারতে আব্দুল বারী, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রায়পুরে রেজাউল করিম নান্নু, রামনাথপুরে শাহ্ মো. মোফাজ্জল হোসেন, পীরগঞ্জে নূরুল ইসলাম নৌকা প্রতীক পেয়েছেন।

পাবনা জেলার সাঁথিয়া উপজেলার করমজাতে হোসেন আলী বাগছী, পটুয়াখালীর বাউফলের নাজিরপুর তাঁতেরকাঠীতের ইব্রাহিম ফারুক। টাঙ্গাইল সদর উপজেলার কাতুলীতে ইকবাল হোসেন, মাহমুদনগরে সাহাদৎ হোসেন, কাকুয়াতে বদিউজ্জামান ফারুক। ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইনে খুরশীদ আলম (মাসুম), মেঘচামীতে হাসান আলী খাঁন, আড়পাড়াতে আরমান হোসেন (বাবু)। মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনীতে সিরাজুল ইসলাম, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউপিতে শাহ নাজিম উদ্দিনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউপিতে হাফিজুল ইসলাম জুয়েল, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা (উত্তর) ইউপিতে আবুল খায়ের, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মহিচাইলে আবু মুছা মজুমদার, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউপিতে সৈয়দ মনজুর হোসেন, লক্ষ্মীপুর জেলার রামগতির উপজেলার বড়খেরীতে হাসান মাকসুদ, চরআবদুল্যাহতে কামাল উদ্দিন, লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলীতে সালাউদ্দিন চৌধুরী, রাঙ্গামাটির লংগদু উপজেলার লংগদু ইউপিতে রকি চাকমাকে নৌকা প্রতীক দিয়েছে আওয়ামী লীগ।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী