সেপ্টেম্বরে আমরা মাঠে নামবো: মায়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
১৫ আগস্ট ২০২২, ২১:৪৮আপডেট : ১৫ আগস্ট ২০২২, ২২:২৬

সেপ্টেম্বর মাসে আওয়ামী লীগ মাঠে নামবে বলে বিরোধী দল বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রবিবার (১৫ অগাস্ট) বিকালে নগর ভবন প্রাঙ্গণে ‘জাতীয় শোক দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

বিএনপিসহ কিছু রাজনৈতিক দলের সাম্প্রতিক হুমকি-ধমকি প্রসঙ্গে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘ওরা বলে, আওয়ামী লীগ দৌঁড়ায়ে জায়গা পাইবো না। আমগো বঙ্গোপসাগরে ফালায়া দেবে। আমাদের পিঠের চামড়া নাকি রাখবো না। কত বড় কথা? আরে ব্যাটা এই মাসটা যাক। আগস্ট মাস শোকের মাস। এই মাসটা যাক। সেপ্টেম্বর মাসে আমরা মাঠে নামবো। দেখি, কেমন ব্যাটা তোমরা। হ্যাডম থাকলে মাঠে আইসো।’

রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘দুইটা নিয়া বইয়া থাকেন। কোথায়? এই প্রেস ক্লাবে আর পুরানা পল্টনে। এই দুই জায়গা থেকে বাইর হইতে পারেন না। একই মাল, একই জিনিস, একই নাম।’    

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘ষড়যন্ত্র কিন্তু (এখনও) আছে। এই ষড়যন্ত্র ১৯৭১ সাল থেকে শুরু হয়েছে। একটার পর একটা অঘটন ঘটিয়েছে। ওরা কিন্তু তৎপর। সাপ কিন্তু মরে না, যতক্ষণ পর্যন্ত না তাকে পুরোপুরি না মারবেন। লেজে পাড়া দিয়া ছাড়তে নাই। এই সাপকে (ষড়যন্ত্রকারীদের) চিরতরে মারতে হবে। যেন বার বার ষড়যন্ত্র করে মানুষ হত্যা করতে না পারে।’

অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট কালরাতে শাহাদাতবরণকারী সবার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।              

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।

 

/আরএইচ/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি