বিরোধী দলেও স্বাধীনতার পক্ষের শক্তি থাকতে হবে: মায়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২২, ১৫:৪৮আপডেট : ২২ আগস্ট ২০২২, ১৫:৪৮

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘স্বাধীনতার পক্ষের শক্তিকেই ক্ষমতায় আনতে হবে। বিরোধী দলেও স্বাধীনতার পক্ষের শক্তি থাকতে হবে। বিএনপি-জামায়াত জোট স্বাধীনতা বিরোধী শক্তি। এরা দেশের শত্রু, জাতীয় শত্রু। এদের সম্পূর্ণ স্তব্ধ না করা পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

সোমবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘পঁচাত্তরের ১৫ আগস্টের ধারাবাহিকতা ২১ আগস্ট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোটের মাধ্যমে নৌকা মার্কাকে জয়যুক্ত করতে হবে মন্তব্য করে মোফাজ্জল হোসেন মায়া বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দিকে এগিয়ে যেতে ২০২৪ সালের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিতে হবে। স্বাধীনতা বিরোধী, রাজাকার, আলবদর, আল শামস কোনোদিন যেন ক্ষমতায় না আসতে পারে, তার জন্য ভোটের মাধ্যমে নৌকা মার্কাকে জয়যুক্ত করতে হবে।’

আল্লাহ অহির মাধ্যমে প্রধানমন্ত্রীকে বাঁচিয়েছেন মন্তব্য করে তিনি বলেন, ’২১ আগস্ট গ্রেনেড হামলা পর্যন্ত আমাদের নেত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। গ্রেনেড হামলার দিন একমাত্র আল্লাহ তাকে অহির মাধ্যমে বাঁচিয়েছেন বলে আমি মনে করি। না হলে সেদিন বাঁচার কোনও উপায় ছিল না।’

বিএনপি ভোটে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এ হত্যার (২১ আগস্ট) পরিকল্পনাকারী জিয়ার রক্ত। তার স্ত্রী, তারেক রহমান এবং হাওয়া ভবন। এ পরিবারটাই খুনি পরিবার। এরা আইন মানে না, গণতন্ত্র মানে না, ভোটে বিশ্বাস করে না, নির্বাচনে বিশ্বাস করে না। তাদের পায়ের তলায় মাটি নেই। তারা বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করে দেশকে ধ্বংস করে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়।’

অন্যান্য বক্তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে মায়া বলেন, ‘২১ আগস্টের ঘটনার পেছনে যারা কুশীলব ছিলেন, জীবিত অথবা মৃত হোক তাদের চিহ্নিত করে জাতির সামনে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।’

‘সম্প্রীতি বাংলাদেশ’র আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে, সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন– জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদার (অব.), ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত কর্মকর্তা আবদুল কাহহার আকন্দ, তরুণ রাজনীতিবিদ ও বিশ্লেষক রাশেক রহমান প্রমুখ।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে