‘সংবিধানকে বাইপাস করে একটি দলকে নির্বাচনে আনা সম্ভব না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২২, ১৭:২৩আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৭:২৩

সংবিধানকে বাইপাস করে একটি দলকে নির্বাচনে আনা সম্ভব না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু।

মঙ্গলবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশের সাম্যবাদী দল আয়োজিত ‘বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী’ স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সংবিধানের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, ‘সংবিধান বিরোধী কোনও কাজ করার ক্ষমতা সরকারের নেই। সংবিধানকে বাইপাস করে একটি দলকে আনুকূল্য দিয়ে নির্বাচনে আনতে হবে– এটি সম্ভব না। একটি দল নির্বাচনে না এলে নির্বাচন হবে না– তা নয়। এমনও তো হতে পারে– একটি দলকে বেশি আনুকূল্য দিতে গিয়ে অন্যান্য দল উঠে যাচ্ছে।’

তিনি বলেন, ‘বিএনপি বারবার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে। তারা কীভাবে বলে এ কথা? ১৯৯১ সালে ক্ষমতায় এসে খালেদা জিয়াই এটা বাদ দিয়েছিল।’

যারা ১২ দিন ভোট কারচুপি করে তারাই বড় বড় কথা বলে মন্তব্য করে আমির হোসেন আমু বলেন, ‘বিএনপি আজ গুম-হত্যার কথা বলে। ২০০১ সালে ক্ষমতায় আসার পর বিএনপি-জামায়াত জোট যে নারকীয় হত্যাকাণ্ড এবং নারী নির্যাতন করেছিল, সেটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ ছিল না, বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টে উত্থাপিত হয়েছিল।’

১৪ দলের এ সমন্বয়ক বলেন, ‘তারা বিশ্বের বিভিন্ন সংস্থার কাছে যাচ্ছে। অথচ সেদিন তাদের সংগঠিত বর্বরোচিত চিত্র দেশকে কলুষিত করেছে।’

১৫ আগস্ট কেন সংগঠিত হয়েছিল প্রশ্ন রেখে তিনি বলেন, ‘১৫ আগস্ট হওয়ার কারণে আমরা যেসব অসুবিধা ভোগ করছি, এগুলো সেদিনেরই ফসল। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যারা এ দেশে ক্ষমতায় এসেছিল, তারা এসেই জাতীয় চার মূলনীতি ছুড়ে ফেলেছিল।’

দেশে গণতন্ত্রের ধারা, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার নির্বাচিত করা উচিত বলে মনে করেন আওয়ামী লীগের এই উপদেষ্টা পরিষদের সদস্য।

বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ডা. শহীদুল্লাহসহ ১৪ দলের নেতারা।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের